ঢাকাSaturday , 18 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

বিতর্ক পেছনে ফেলে ডিপিএলে নজর বিজয়ের

BDKL DESK
April 18, 2026 6:46 pm
Link Copied!

ফিক্সিং সন্দেহে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এনামুল হক বিজয়। সেই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) দেশের বেশ কয়েকটি ঘরোয়া প্রতিযোগিতায়।

যেখানে অংশ নিতে পারেননি এই ডানহাতি ওপেনার। তবে সবকিছু পেছনে ফেলে এবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

শনিবার দলবদলের শেষ দিনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন বিজয়। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রস্তুতি নিয়ে খোলামেলা কথা বলেন এই ব্যাটার।

বিজয় বলেন, ‘আসলে একদম ১০০ ভাগ তৈরি বলবো না এটা খুবই সত্য। কিন্তু আমার হাতে প্রায় ১৫ দিন সময় আছে।
মানসিক প্রস্তুতি নিয়েছি, কিছুদিন ধরে অনুশীলনও করছি। আশা করি প্রিমিয়ার লিগ শুরুর আগেই শতভাগ প্রস্তুত হয়ে যেতে পারবো।’

নিজের পরিস্থিতি নিয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগের বিষয়েও কথা বলেন এই ওপেনার।

তিনি বলেন, ‘আমি চেয়েছি বিসিবি যেন বিষয়টা সুন্দরভাবে সবার কাছে তুলে ধরে। সভাপতির (বিসিবি প্রধান তামিম ইকবাল) সঙ্গে আমার কথা হয়েছে, বোর্ডের সঙ্গেও কথা হয়েছে। তারা আমাকে গুরুত্ব দিয়েছে এবং সম্মানের সঙ্গে কথা বলেছে। আশা করি এটা সামনে চলমান থাকবে।’

গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে নিজের বিষয়ে ভিন্ন ভিন্ন উপস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিজয়।

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি যে কিছু করিনি সেটা স্বীকার করা বা সঠিকভাবে তুলে ধরা গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যায়, একেক জায়গায় একেকভাবে বিষয়টা বর্ণনা করা হয়েছে। বিপিএলের শুরু থেকে এখন পর্যন্ত অনেকেই আমাকে ভিন্নভাবে উপস্থাপন করছে।’

আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা টেনে এনে বিজয় বলেন, ‘ছোটবেলার স্বপ্ন হয়তো এমন না, কিন্তু আমরা বড় হয়েছি আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তেজনা দেখে। আমি দীর্ঘদিন আবাহনীতে খেলেছি, প্রাইম ব্যাংকেও খেলেছি। এবার মোহামেডানের মতো বড় দলে খেলার সুযোগ এসেছে। জেতা দলের অংশ হতে পারলে মানসিকতাও বিজয়ীদের মতো গড়ে ওঠে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।