ঢাকাSaturday , 18 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ বিরতির পর প্রাইম ব্যাংকে মাহমুদউল্লাহ, তামিমকে দিলেন কৃতিত্ব

BDKL DESK
April 18, 2026 6:42 pm
Link Copied!

ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির হাওয়া ফিরেছে দেশের ঘরোয়া ক্রিকেটে। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দলবদল কার্যক্রম।
প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে নাম লিখিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বহু বছর পর পুরনো ক্লাবে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

দলবদল কার্যক্রম শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম।
ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’

গত কয়েক মাস ধরে লিগ আয়োজন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা ক্রিকেটারদের মধ্যেও দুশ্চিন্তার জন্ম দিয়েছিল বলে জানান এই অভিজ্ঞ ক্রিকেটার।
সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কার্যকর ভূমিকা রাখায় বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকে কৃতিত্ব দেন তিনি।

মাহমুদউল্লাহ বলেন, ‘কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।’

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে প্রত্যাবর্তন নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন রিয়াদ। দীর্ঘ বিরতির পর আবার এই দলে খেলার সুযোগ পেয়ে ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

তিনি যোগ করেন, ‘প্রথমেই ধন্যবাদ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ২০০৫ সালে শেষবার খেলেছিলাম তাদের হয়ে, তারপর এবার খেলছি। আমার মনে হয় বছরের পর বছর ধরে প্রাইম ব্যাংক এমন একটি দল যারা খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করে এবং তাদের সুযোগ-সুবিধা সবসময় শীর্ষ মানের হয়। এর কৃতিত্ব প্রাইম ব্যাংককে দিতেই হয়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।