ঢাকাSaturday , 18 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

ডিপিএলের পারিশ্রমিক ইস্যুতে আশার কথা শোনালেন মিঠুন

BDKL DESK
April 18, 2026 6:48 pm
Link Copied!

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের অভিযোগ ও অনিয়মের কথা শোনা যায়। তবে এবার বিষয়টি নিয়ে আশাবাদী অবস্থান জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সভাপতি মোহাম্মদ মিঠুন।

তিনি মনে করেন, প্রতিটি ক্লাবের আর্থিক ও পরিশোধ নীতিতে ভিন্নতা থাকলেও খেলোয়াড়দের প্রাপ্য সম্মানী যথাসময়ে পাওয়া উচিত।

মিঠুন বলেন, ‘টাকা পাওয়া নিয়ে আশঙ্কার কথা বলতে গেলে এটা নির্ভর করে দলের ওপর। সব দল কিন্তু একরকম না। কিছু দল আছে যাদের টাকা দেওয়ার পদ্ধতি খুবই ভালো, কিছু দল আছে যাদের কথা প্রতিবছরই শুনতে হয়।
আমি আশা করব ওই জায়গা থেকে বের হয়ে যে প্রতিশ্রুতি থাকবে সেটা দলগুলো যেমন খেলোয়াড়রা শতভাগ প্রতিশ্রুতি দিয়ে মাঠে খেলে, একই সময়ে খেলা শেষ হওয়ার পরে যেটা তাদের প্রাপ্য সেটা যেন সব দল বুঝিয়ে দেয়, এটাই আমার চাওয়া।’

এবারের মৌসুমে অংশ নেওয়া একটি নতুন ক্লাবকে নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি।
প্রথম বিভাগ থেকে উঠে আসা লেপার্ডস ক্লাবের অর্থ পরিশোধ ব্যবস্থার প্রশংসা করে মিঠুন বলেন, ‘আমাদের নতুন দল প্রথম বিভাগ থেকে উঠেছে, লেপার্ডস। তো ওদের টাকা দেওয়ার পদ্ধতি এ পর্যন্ত আমাদের সঙ্গে যে প্রতিশ্রুতি ছিল সেই অনুযায়ী এগোচ্ছে। সময়মতো ওদের ১০০ শতাংশ প্রতিশ্রুতি তাদের দিক থেকে রক্ষা করছে।’

তিনি আরও যোগ করেন, দলগত প্রস্তুতি ও মাঠের পারফরম্যান্স নিয়েও তাদের পরিকল্পনা পরিষ্কার।

মিঠুন বলেন, ‘আমরাও চেষ্টা করব, আমাদের একটা ভালো ভারসাম্যপূর্ণ দল হয়েছে। চেষ্টা করব মাঠে এর সর্বোচ্চ প্রতিদান দিতে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।