ঢাকাSaturday , 18 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

BDKL DESK
April 18, 2026 6:40 pm
Link Copied!

বাংলাদেশে আবারও টেস্ট সিরিজ খেলতে আসছে পাকিস্তান ক্রিকেট দল। প্রায় পাঁচ বছর পর আসা এই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।

বর্তমানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ দল।
তিন ম্যাচের এই সিরিজ শেষে দুই দল টি-টোয়েন্টি লড়াইয়েও মুখোমুখি হবে। সিরিজ শেষ হতেই বাংলাদেশের সামনে পাকিস্তান।

আগামী ৩ মে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান টেস্ট দল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ মে, যা গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুই ম্যাচের এই সিরিজ ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

সবশেষ ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। সেই সফরে তারা দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল।

অন্যদিকে বাংলাদেশ-পাকিস্তানের সর্বশেষ টেস্ট ম্যাচটি হয়েছিল ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। সেই সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল নাজমুল হোসেন শান্তর দল।

পাকিস্তান সিরিজ শেষে জুনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। ১৫ বছর পর আবারও বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তারা খেলবে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন, আর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।