ঢাকাSaturday , 18 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ বিরতির পর ডিপিএল, ভারসাম্যপূর্ণ দল নিয়ে প্রস্তুত আবাহনী

BDKL DESK
April 18, 2026 6:44 pm
Link Copied!

দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে অবশেষে মাঠে ফিরছে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ।

বোর্ডে পরিবর্তনের পর তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন অ্যাডহক কমিটির উদ্যোগে আবারও লিগ আয়োজনের প্রক্রিয়া শুরু হয়েছে।
বেশ কিছুদিন অনিশ্চয়তায় থাকার পর দলবদলের মধ্য দিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি জোরদার করেছে ক্লাবগুলো।

এরই মধ্যে নিজেদের স্কোয়াডে দেশের ক্রিকেটাঙ্গনের পরিচিত মুখদের যুক্ত করেছে দেশের অন্যতম সফল ক্লাব আবাহনী লিমিটেড।
অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ একটি দল গড়েছে তারা।

এবারের আবাহনীর দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, সাব্বির রহমান, জিসান আলম, মেহরাব হাসান অহিন, রাকিবুল হাসান, মাহফুজুর রাব্বি, সাব্বির হোসেন, অনিক সরকার, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন, সৈয়দ খালেদ আহমেদ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহনতুদুল্লাহ বর্ষণ ও মেহেদি হাসান।

জাতীয় দলের নিয়মিত মুখ নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকতের মতো ক্রিকেটারদের উপস্থিতি আবাহনীর ব্যাটিং লাইনআপকে করেছে আরও শক্তিশালী। পাশাপাশি জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনের মতো উইকেটরক্ষক-ব্যাটাররা দলে বাড়তি ভারসাম্য যোগ করেছেন।

বোলিং বিভাগেও রয়েছে সম্ভাবনা। সৈয়দ খালেদ আহমেদ, ইকবাল হোসেন ইমনদের মতো পেসারদের সঙ্গে স্পিন আক্রমণে রাকিবুল হাসান ও মেহেদি হাসান থাকায় আক্রমণভাগে বৈচিত্র্য পেয়েছে দলটি। তরুণ ক্রিকেটারদের উপস্থিতিও স্কোয়াডকে করেছে ভবিষ্যতনির্ভর।

দীর্ঘ বিরতির পর ডিপিএল মাঠে গড়ানোয় স্বস্তি ফিরেছে ক্রিকেটাঙ্গনে। নতুন নেতৃত্বে বোর্ডের কার্যক্রম সচল হওয়ায় ক্লাব ও ক্রিকেটারদের মধ্যেও ফিরেছে স্বাভাবিক ছন্দ। সেই প্রেক্ষাপটে শক্তিশালী দল গড়ে শিরোপার লক্ষ্য নিয়েই নতুন মৌসুমে মাঠে নামবে আবাহনী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।