ঢাকাSaturday , 18 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের দল ঘোষণা

BDKL DESK
April 18, 2026 6:45 pm
Link Copied!

দেড় মাসের ব্যবধানে ভিন্ন সংস্করণের ক্রিকেট খেলতে আবারও বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে আগামী ৩ মে ঢাকায় পা রাখবে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দল। এই সিরিজকে সামনে রেখে শনিবার ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি।

ঘোষিত এই দলে বড় চমক হিসেবে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মোহাম্মদ গাজী ঘড়ি।
এর মধ্যে উইকেটরক্ষক-ব্যাটার গাজী ঘড়ি গত মাসেই বাংলাদেশ সফরে ওয়ানডে খেলে গেছেন।

এই সিরিজ দিয়েই পাকিস্তানের ডাগআউটে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়।
গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবার প্রধান কোচের গুরুদায়িত্ব পালন করবেন। তার সঙ্গী হিসেবে ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন আসাদ শফিক এবং বোলিং কোচ হিসেবে থাকছেন সাবেক পেসার উমর গুল।
সরফরাজের অধীনেই ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান।

সিরিজের প্রস্তুতি নিতে এরই মধ্যে লাহোরে অনুশীলন শুরু করেছেন স্কোয়াডের পাঁচ সদস্য। তবে আগামী ২৭ এপ্রিল করাচিতে পুরো দলের আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে। চার দিনের ক্যাম্প শেষে ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে পাকিস্তান দল।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী ৮ মে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর ১৬ মে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল।

একনজরে পাকিস্তান স্কোয়াড:

শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, হাসান আলি, ইমাম উল হক, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ গাজী ঘড়ি (উইকেটরক্ষক), নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা এবং সৌদ শাকিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।