ঢাকাSaturday , 19 July 2025
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

BDKL DESK
July 19, 2025 4:02 pm
Link Copied!

শ্রীলঙ্কা সফর শেষে আবারও ক্রিকেটীয় ব্যস্ততায় ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই সিরিজের ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’দলের অধিনায়ক লিটন দাস ও সালমান আলী আগা।
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের স্কোয়াডই পাকিস্তানের বিপক্ষেও মাঠে দেখা যাবে। ঐতিহাসিক ওই সিরিজে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ, যার ফলে স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি।

সিরিজজুড়ে ব্যাটিংয়ে দারুণ উন্নতি দেখা গেছে বাংলাদেশ দলের। দুই ওপেনার নিয়মিত রান করেছেন, আর তিন নম্বরে ব্যাট করে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস নিজেই। একইসঙ্গে বোলাররাও ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন।

অন্যদিকে এই সফরে পাকিস্তান দল এসেছে বেশ কয়েকজন অভিজ্ঞ তারকা ক্রিকেটাকে ছাড়া। বিশ্রাম দেয়া হয়েছে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিকে। ইনজুরির কারণে আসতে পারেননি হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাদাব খান। ফলে এবারের ১৫ সদস্যের দলে রয়েছেন বেশ কিছু নতুন মুখ। বিশেষ করে দুই তরুণ পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা এই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন।

সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে আগামী ২০, ২২ ও ২৪ জুলাই, প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বাংলাদেশ স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শাক মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

পাকিস্তানের স্কোয়াড
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।