ঢাকাSaturday , 21 February 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ-রিশাদসহ ২৩ বাংলাদেশি ক্রিকেটার

BDKL DESK
February 21, 2026 9:22 pm
Link Copied!

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেডে এবার নতুন অধ্যায়ে পা রাখছে। প্রথমবারের মতো ড্রাফট ছেড়ে সরাসরি নিলাম পদ্ধতিতে দল গঠন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর সেই নিলামে অংশ নিতে নাম লিখিয়েছেন ৭১০ জন ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ২৩ জন।

এই তালিকার সবচেয়ে আলোচিত নাম মোস্তাফিজুর রহমান। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অভিজ্ঞতা থাকলেও দ্য হান্ড্রেডে এখনো দেখা যায়নি এই বাঁহাতি পেসারকে। মার্চে অনুষ্ঠিতব্য নিলামে দল পেলে তিনিই হবেন টুর্নামেন্টটিতে বাংলাদেশের প্রথম প্রতিনিধি।

মোস্তাফিজের রিজার্ভ মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ক্যাটাগরিতে, ১ লাখ পাউন্ড।
এর আগে আইপিএলে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও পরবর্তীতে তাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়। এদিকে পাকিস্তান সুপার লিগে ৬ কোটি ৮৮ লাখ রুপিতে সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় লাহোর কালান্দার্স। তবে দ্য হানড্রেডের প্রথম নিলামে দল পাওয়া সহজ হবে না মোস্তাফিজের জন্য।

বাংলাদেশিদের মধ্যে ৭৫ হাজার পাউন্ডের ভিত্তিমূল্যে রয়েছেন রিশাদ হোসেন। আর ৩১ হাজার পাউন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলি অনিক, লিটন দাস, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামিম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাঈম শেখ, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

এদিকে বিসিবি জানিয়েছে, রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানি ক্রিকেটারদের দলে ভেড়াবে না টুর্নামেন্টটির ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো। দ্য হান্ড্রেডের আট দলের মধ্যে ছয়টির মালিকানাতেই রয়েছে ভারতীয় অংশীদারিত্ব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।