ঢাকাSaturday , 18 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় পৌঁছাল শ্রীলঙ্কা নারী দল, শুরু হচ্ছে সাদা বলের লড়াই

BDKL DESK
April 18, 2026 6:39 pm
Link Copied!

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা নারী জাতীয় ক্রিকেট দল। শুক্রবার সকালে রাজধানীতে অবতরণ করে চামারি আতাপাত্তু নেতৃত্বাধীন সফরকারী দলটি।

ঢাকায় নামার পর সংক্ষিপ্ত বিরতি নিয়ে একই দিন বিকেলেই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় লঙ্কানরা। সেখানেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শুরু হবে ২০ এপ্রিল।
সিরিজের পরের দুটি ম্যাচ মাঠে গড়াবে ২২ ও ২৫ এপ্রিল।

ওয়ানডে পর্ব শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে যাবে দুই দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

এই সফরের জন্য ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
ওয়ানডে সিরিজের জন্য ১৬ জন এবং টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে তারা।

বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা নারী দলের এটিই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে ২০২৩ সালে শ্রীলঙ্কায় একমাত্র সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই সিরিজে ওয়ানডেতে ১-০ এবং টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল লঙ্কানরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।