ঢাকাTuesday , 10 December 2024
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব সাঁতারে রাফির চমক

BDKL DESK
December 10, 2024 8:09 pm
Link Copied!

অলিম্পিক ও বিশ্ব সাঁতার অ্যাথলেটিক্সে বাংলাদেশ পদকের জন্য লড়তে পারে না। অংশগ্রহণ ও ব্যক্তিগত টাইমিংয়ের উন্নতিই থাকে মূল লক্ষ্য। হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে সাঁতারু সামিউল ইসলাম রাফি চমক দেখিয়েছেন। ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে ৩.৯ সেকেন্ড কমিয়েছেন।

১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে জাতীয় পর্যায়ের সেরা টাইমিং রাজবাড়ীর ছেলে রাফিরই। দেশে তার এই ইভেন্টে ৫৮.২৭ সেকেন্ড হলেও আজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে হয়েছে ৫৪.৩৭। টাইমিং নির্ভর খেলায় ১ সেকেন্ড কমানো অনেক বড় ঘটনা। সেখানে রাফি প্রায় চার সেকেন্ড কমিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।

হাঙ্গেরিতে কোচ হিসেবে যাওয়া ফেডারেশনের যুগ্ম সম্পাদক সেলিম মিয়া বলেন, ‘রাফি অসাধারণ পারফরম্যান্স করছেন। বিশ্ব সাঁতার টুর্নামেন্টে জাতীয় টাইমিংয়ের চেয়ে অনেক কম করেছে। এতে আমরা অত্যন্ত আনন্দিত।’

টাইমিংয়ে উন্নতি করলেও সামগ্রিক ফলাফলে অবশ্য সুবিধাজনক অবস্থানে নেই রাফি। এই ইভেন্টে ৫৪ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের রাফির অবস্থান ৪৬ তম। এরপরও সম্ভাবনা খুঁজে বের করছেন ফেডারেশনের কোষাধ্যক্ষ রেজাউল হোসেন বাদশা, ‘ভারতের প্রতিযোগির সঙ্গে রাফি খুবই প্রতিদ্বন্দ্বিতা করেছে। ভারতের সাতারুর চেয়ে মাত্র ০.৩২ সেকেন্ড পিছিয়ে। রাফির পক্ষে এই ইভেন্টে এসএ গেমসে স্বর্ণ জয় করা সম্ভব।’

আজ ১০০ মিটার নারী ব্যাকস্ট্রোকে অংশ নিয়েছিলেন যুথি আক্তার। তিনি ৬৩ জনের মধ্যে ৬০ তম হয়েছেন। ব্যক্তিগত টাইমিং উন্নতি হয়েছে তারও। দেশে এই ইভেন্টে যুথির টাইমিং ছিল ১ মিনিট ১১.৮৩ সেকেন্ড। আজ হাঙ্গেরিতে হয়েছে ১ মিনিট ১১.২৫ সেকেন্ড। ১২ ডিসেম্বর রাফি ও যুথি দুই জন ব্যাকস্ট্রোকে ৫০ মিটার ইভেন্টে অংশ নেবেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।