ঢাকাThursday , 12 December 2024
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

হাঙ্গেরিতে সাঁতারে আবারও রেকর্ড গড়লেন রাফি ও জুথি

BDKL DESK
December 12, 2024 10:05 pm
Link Copied!

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পদকের সম্ভাবনা কোনো সময়ই ছিল না। সাঁতারুদের নিজের টাইমিংয়ের উন্নতিই থাকত মূল লক্ষ্য। সেই দৃষ্টিকোণ থেকে হাঙ্গেরির বুদাপেস্টে এবার বিশ্বচ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য বেশ সুখকরই।

দুই দিন আগে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সামিউল ইসলাম রাফি প্রায় চার সেকেন্ড কমিয়েছিলেন টাইমিং। যা বিশেষ ঘটনাই বাংলাদেশের প্রেক্ষাপটে। আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোকে কমিয়েছেন ১.৭ সেকেন্ড। এই ইভেন্টে তার ২৬.৭৯ সেকেন্ড টাইমিং ছিল জাতীয় রেকর্ড। কয়েক দিন আগে জাতীয় চ্যাম্পিয়নশিপে রাফি এটা করেছিলেন। আজ হাঙ্গেরির বুদাপেস্টে করেছেন ২৫.০৯ সেকেন্ড।

রাফির মতো আজ জাতীয় রেকর্ড অতিক্রম করেছেন আরেক সাঁতারু জুথি আক্তার। ৫০ মিটার নারী ব্যাকস্ট্রোক ইভেন্টে এবার জাতীয় সাঁতারে ৩২.৭৪ টাইমিংয়ে রেকর্ড করেছিলেন। আজ বুদাপেস্টে যুথির টাইমিং ছিল ৩১.৯৪ সেকেন্ড।

দুই জনই এই বিশ্বচ্যাম্পিয়নশিপে দুই ইভেন্টে নিজেদের ব্যক্তিগত ও জাতীয় রেকর্ডের চেয়ে সময় কমিয়েছেন। এটা সুখবর হলেও বিশ্ব মানদণ্ডে অবশ্য অনেক পিছিয়ে বাংলাদেশ। আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৮ জনের মধ্যে যুথির অবস্থান ৫০ তম আর রাফি ৫৫ জনের মধ্যে ৪৮ তম।

এর মধ্যে খানিকটা আশার আলো রাফির ইভেন্টে দক্ষিণ এশিয়ান প্রতিযোগি ভারতীয় সাঁতারু মাত্র দুই ধাপ এগিয়ে ৪৬ আর যুথির ইভেন্টে শ্রীলঙ্কান সাঁতারু এক ধাপ উপরে ৪৯ তম। দীর্ঘমেয়াদী অনুশীলন ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এই দুই জনের এই দুই ইভেন্টে সাফে স্বর্ণ-রৌপ্য পদক অর্জন সম্ভব। যদিও বিশ্ব ক্রীড়াঙ্গনের মানদণ্ডে সাফের পদক তেমন কোনো পর্যায়ে পড়ে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।