ঢাকাWednesday , 3 July 2024
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে বাংলাদেশের দুই সাঁতারু

BDKL DESK
July 3, 2024 1:32 am
Link Copied!

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নেওয়ার তালিকায় যুক্ত হলো আরও দুই নাম। ওয়াইল্ড কার্ডের সুবাদে অলিম্পিকে অংশ নেবেন দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি এবং সোনিয়া আক্তার।
আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ১০০ মিটার ফ্রি স্টাইলে খেলবেন রাফি এবং ৫০ মিটার ফ্রি স্টাইলে খেলবেন সোনিয়া আক্তার।
দুই সাঁতারু ওয়াইল্ড কার্ড পাওয়ায় এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদের সংখ্যা পাঁচজন। তারা হলেন- স্প্রিন্টার ইমরানুর রহমান, শুটার রবিউল ইসলাম ও আর্চার সাগর ইসলাম। একমাত্র সাগরই কোটা প্লেস পেয়েছেন। অর্থাৎ সরাসরি খেলবেন তিনি। বাকি চারজন পেয়েছেন ওয়াইল্ড কার্ড।
বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিওএ’র নির্বাহী সদস্য এমবি সাইফ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গতকাল রাতে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন (ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স) অলিম্পিকে আমাদের একজন নারী (সোনিয়া) ও পুরুষ সাঁতারুর (রাফি) অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সাঁতারে তাদের টাইমিং ও র্যাংকিংয়ের ভিত্তিতে বাংলাদেশের দুই সাঁতারু ওয়াইল্ড কার্ড পেয়েছে। ‘
দুই সাঁতারুর ওয়াইল্ড কার্ডে অলিম্পিক গেমসে খেলার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকেও (বিওএ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন। এ ব্যাপারে বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘গত রাতে দুই সাঁতারুর ওয়াইল্ড কার্ডের চিঠি আমরাও পেয়েছি। ’
গলফ ও বক্সিংয়ে ওয়াইল্ড কার্ডের প্রত্যাশা করা হলেও তা পাওয়ার সম্ভাবনা নেই। ৫ ক্রীড়াবিদ নিয়েই বাংলাদেশকে প্যারিস অলিম্পিকে যেতে হবে। স্প্রিন্টার ইমরান ইংল্যান্ড ও সাঁতারু রাফি থাইল্যান্ডে অনুশীলন করছেন। অলিম্পিক নিশ্চিত হওয়া বাকি ৩ জন দেশেই প্রস্তুতি নিচ্ছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।