ঢাকাSunday , 26 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে চমক, দুই নতুন মুখ

BDKL DESK
April 26, 2026 9:10 pm
Link Copied!

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে চমক হিসেবে দুটি নতুন মুখ রয়েছে। ৮ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

নতুন মুখ হিসেবে বাংলাদেশ টেস্ট দলে ডাক পাওয়া হলেন- ওপেনার তানজিদ হাসান তামিম এবং ডানহাতি মিডল অর্ডার ব্যাটার অমিত হাসান।

ফেরার তালিকায়ও আছে তিনটি নাম। টেস্ট ক্রিকেট থেকে বিরতি শেষে ফিরছেন তাসকিন আহমেদ। লম্বা সময় পর ফিরেছেন আরেক পেসার শরীফুল ইসলাম। তাদের সঙ্গে ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান।

সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাকের আলি, সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মুরাদ। চোটের কারণে নেই হাসান মাহমুদ।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।