ঢাকাSunday , 26 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

হংকংকে হারিয়ে ইতিহাস! প্রথমবার এশিয়ান গেমসে নারী হকি দল

BDKL DESK
April 26, 2026 6:27 pm
Link Copied!

প্রথমবার এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ নারী হকি দল। রোববার জাকার্তায় গেমসের বাছাই পর্বে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে হংকংকে ২-১ গোলে হারিয়ে এশিয়ার সবচয়ে বড় ক্রীড়া আসরে খেলার টিকিট নিশ্চিত করেছে।

তিন ম্যাচের দুটি জয় ও একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ কেবল সেমিফাইনালই নিশ্চিত করেনি, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও জাগিয়ে তুলেছে।

সেমিফাইনাল নিশ্চিতের জন্য বাংলাদেশের দরকার ছিল ড্র। তবে বাংলাদেশের মেয়েরা ড্র নয়, জিতেই সেমিফাইনালে খেলবে। বাছাই থেকে শীর্ষ চারটি দল উঠবে এ বছরই জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে। সেমিফাইনালে ওঠার মধ্যে দিয়ে বাংলাদেশের সেরা চার দলের একটি নিশ্চিত হলো।

বাংলাদেশ এই ম্যাচে গোল খেয়ে বসেছিল প্রথম মিনিটেই। তবে ১০ মিনিটেই গোল করে দলকে ম্যাচে ফেরান নাদিরা এমা। ৩৯ মিনিটে কনা আক্তারের করা গোলে বাংলাদেশ লিড নিয়ে বাকি সময় দুর্দান্ত উপহার দেয়। গোলের গোটা দুই সুযোগ নষ্টও হয়েছে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখে ইতিহাস গড়া আসরে আরেকটি ইতিহাস গড়লো হকির মেয়েরা।

এশিয়ান গেমসের বাছাইয়ে অংশ নেওয়ার মাধ্যমে বাংলাদেশ জাতীয় নারী হকি দল প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলে। অভিষেক আসরটি কেবল অংশগ্রহণের জন্যই হয়নি, বাংলাদেশের মেয়েরা এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে নাম লিখিয়ে প্রমাণ করেছেন আমরা আর পিছিয়ে নেই।
রাতে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। ওই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নাকি রানার্সআপ হয়ে সেমিফাইনাল খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে পাবে সিঙ্গাপুরকে এবং রানার্সআপ হলে পাবে স্বাগতিক ইন্দোনেশিয়াকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।