ঢাকাSunday , 26 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ট্র্যাজেডি ভুলে ‘মুভ অন’ করেছে বাংলাদেশ, জানালেন লিটন

BDKL DESK
April 26, 2026 9:14 pm
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বললেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। অতীতের হতাশা পেছনে ফেলে ক্রিকেটাররা সামনে তাকাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। একই সাথে ২০২৮ সালের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই একটি শক্তিশালী দল গঠনের পরিকল্পনা তুলে ধরেছেন এই টাইগার অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ। গত আসরের ব্যর্থতা কাটিয়ে ক্রিকেটাররা মানসিকভাব প্রস্তুত কি না—এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, “আমার মনে হয় অবশ্যই তারা মুভ অন করেছে। বিশ্বকাপের ওই সময়ে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, যেখানে খেলোয়াড়েরা চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার। যেহেতু আন্তর্জাতিক খেলা, প্রতিটা ম্যাচই প্রতিটা খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। তারা বাংলাদেশের জন্য খেলার জন্য যা যা করণীয় এবং জেতার মানসিকতা নিয়েই মাঠে নামবে।”

‎২০২৬-এর প্রস্তুতি যেভাবে নেওয়া হয়েছিল, ২০২৮ বিশ্বকাপের জন্যও একই ধারাবাহিকতা বজায় রাখতে চান লিটন। তিনি মনে করিয়ে দেন যে আগামী বিশ্বকাপ এশিয়ার কন্ডিশনে হবে না, তাই প্রস্তুতিটাও হতে হবে ভিন্ন। অধিনায়কের অভিমত, ‘২০২৮ সালে আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। আমরা জানি এটি এশিয়ায় হবে না, তাই সেভাবেই চিন্তাভাবনা করব। আগের বিশ্বকাপে আমাদের বন্ডিং ও প্রস্তুতি খুব ভালো ছিল। চেষ্টা করব দলটাকে সেখান থেকেই ভালো করে ধরে রাখতে।”
দায়িত্ব ও দল গোছানো

আগামী দুই বছরের জন্য পুনরায় অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন লিটন। দল গোছানোর ক্ষেত্রে তিনি নির্বাচক ও কোচদের সাথে সমন্বয় করে কাজ করছেন। লিটন জানান, তিনি এখন অনেক ‘স্বাধীন’ এবং নিজের মতো করে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা করছেন যেখানে নয় নম্বর পর্যন্ত ব্যাটিং গভীরতা থাকবে।

আগামীকাল (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। লিটনের নেতৃত্বে নতুন উদ্যমে কিউইদের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।