ঢাকাSunday , 26 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

আমি অনেক স্বাধীন, আমার মতো করেই দল গোছাচ্ছি : লিটন

BDKL DESK
April 26, 2026 5:20 pm
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল সোমবার। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বেলা ২টায়।

এর আগে আজ রোববার (২৬ এপ্রিল) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন। সেখানে তাকে প্রশ্ন করা হয় অধিনায়ক হিসেবে এখন কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন। উত্তরে টাইগার অধিনায়ক বলেন, প্রথমত, আমি অনেক স্বাধীন। আমি আমার মতন করেই দল গোছাচ্ছি। সাথে নির্বাচকরা আছেন, কোচ আছেন; আমাদের সবার পরিকল্পনাতেই দলকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

টি-টোয়েন্টিতে টেল এন্ডার থেকেও ব্যাটিংয়ে রান চান লিটন। তার ভাষায়, টি-টোয়েন্টি ফরম্যাটে তো অ্যাটাকিং ক্রিকেট খেলতে হয়। সেখানে দুই-একটা উইকেট শুরুতে পড়বেই। আমাদের প্রধান চিন্তা হলো শেখ মেহেদী, নাসুম বা রিশাদ-যারা স্পিন করে, তাদের কাছ থেকে যদি আমরা ব্যাটিংটা পাই এবং অলরাউন্ডাররা ব্যাটিং দিতে পারে, তাহলে একটা হেলদি ব্যাটিং অর্ডার তৈরি হয়। বড় টিমগুলোতে ৯ নম্বর পর্যন্ত ব্যাটিং ডেপথ থাকে। আমরা যদি সেই ডেপথ তৈরি করতে পারি, তবে আমাদের ওপরের ব্যাটাররা আরও ফ্রিলি গেম খেলতে পারবে।
তবে অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো নিয়ে লিটনের সঙ্গে কোনো আলোচনা করেনি বিসিবির তখনকার পরিচালনা পর্ষদ। লিটন বলেন, সত্যি কথা বলতে খুব একটা আলোচনা হয়নি। তারা সিদ্ধান্ত নিয়েছে। মনে করেছে আমি যোগ্য এখানকার জন্য। আমি আমার কাজ করার চেষ্টা করব। যেভাবে গত বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, যেহেতু এখন যথেষ্ট সময় আছে, প্রস্তুতি ওইভাবেই থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।