ঢাকাMonday , 20 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

BDKL DESK
April 20, 2026 7:13 pm
Link Copied!

উৎসবমুখর পরিবেশে মাগুরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

প্রথমবারের মতো মাগুরায় জাতীয় পর্যায়ের এই ক্রিকেট আসরকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আলী আহম্মেদ বলেন, ‘মাগুরার পবিত্র মাটিতে জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট আয়োজন আমাদের জন্য গর্বের।
এই খুদে টাইগাররাই ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

আমি আশা করি, এই টুর্নামেন্টের মাধ্যমে মাগুরা থেকে নতুন নতুন প্রতিভা বেরিয়ে আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন ‘খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলা ও নৈতিকতা শেখায়। মাগুরা জেলা পুলিশ এই আয়োজন সফল করতে সব ধরনের সহযোগিতা করছে।

ক্রিকেটারদের জন্য নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কাদের ক্রিকেটের বিকাশে বিসিবির এই উদ্যোগকে স্বাগত জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাত, বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

উদ্বোধনী শেষে সকাল ৯টায় খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ উত্তর অনূর্ধ্ব-১৪ দলের মধ্যে প্রথম দিনের খেলা শুরু হয়। ম্যাচে খুলনা বিভাগ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।