ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদল শেষ হয়েছে নানা চমক আর ব্যস্ততায়। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় ছিল দুই দিনজুড়ে ক্রিকেটারদের আনাগোনায় মুখর, যেখানে কেউ সরাসরি উপস্থিত হয়ে, আবার কেউ অনলাইনে নিজের নতুন ঠিকানা বেছে নিয়েছেন। সব মিলিয়ে দুই দিনে ১৩৫ জন ক্রিকেটার দল পরিবর্তন করেছেন।
দলবদলের প্রথম দিনেই সবচেয়ে বেশি নড়াচড়া দেখা গেছে। ৭৯ জন ক্রিকেটার এক দল ছেড়ে অন্য দলে নাম লেখান। এই দিনে সবচেয়ে আলোচনায় ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, যারা দলে টেনেছে মাহমুদউল্লাহ রিয়াদ, আকবর আলী, আজিজুল হাকিম তামিম, আরিফুল ইসলাম ও রায়ান রাফসান রহমানের মতো পরিচিত মুখদের। একই দলে যোগ দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারিও, শক্তিশালী স্কোয়াড গঠন করেছে তারা।
দ্বিতীয় দিনের দলবদলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জাতীয় দলের দুই অধিনায়ক লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজনই এবার যোগ দিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে, যা দলটির শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, ক্লাব ক্রিকেটে এই প্রথমবার একসঙ্গে খেলবেন এই দুই তারকা ক্রিকেটার, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠছে।
শীর্ষ লিস্ট ‘এ’ মর্যাদার এই টুর্নামেন্টে ঢাকার শীর্ষস্থানীয় ১২টি ক্লাব অংশ নেবে। ক্লাবগুলো হলো- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব, ঢাকা লেপার্ডস ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
দুই দিনে দল বদল করলেন যারা-
আবাহনী লিমিটেড
খালেদ আহমেদ, সাব্বির রহমান রোমান, জাকের আলী অনিক, মারুফ মৃধা, অনিক সরকার, রোহানাত দৌল্লা বর্ষণ, সাব্বির হোসান, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, ইকবাল হাসান ইমন, সৌম্য সরকার।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব
তাওফিক খান তুষার, তোফায়েল আহমেদ রায়হান, আশরাফুল হাসান, নাসির হোসেন, মাহফিজুল ইসলাম।
বসুন্ধরা স্ট্রাইকার্স-
রাজিব দাস, আল আমিন, রুয়েল মিয়া, ইফরান হোসেন, নাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, আসাদুজ্জামান পায়েল, ইসমাইল জায়েদ উল্লাহ, ইমরানুজ্জামান।
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড
মইনুল ইসলাম, শরিফুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ, রানা শেখ, মিনহাজুল আবেদীন আসিফ, শফিকুল ইসলাম, মহর শেখ, ফয়সাল সরকার রায়হান, আদিল বিন সিদ্দিক, নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু, গোলাম কিবরিয়া, সাজিদ হোসেন, মইনুল ইসলাম প্রধান দীপ, শাহরিয়ার কমল।
সিটি ক্লাব
শাকিল হোসেন, আহরার আমিন পিয়ান, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, জিল্লুর রহমান বিজয়, মিজানুর রহমান, ফাহিম হাসান, নিহাদ উজ জামান, এনামুল হক আশিক, সাজ্জাদুল হক রিপন, মেহেদী মারুফ, আনামুল হক, সাদিকুর রহমান, তৌফিক আহমেদ, আবদুল্লাহ আল মামুন, আবদুল গফ্ফার সাকলাইন, আবির হোসেন।
লিজেন্ডস অব রূপগঞ্জ
মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, ইরফান শুক্কুর, সফর আলী, রিফাত বেগ, নাসুম আহমেদ, মোঃ আশিকুর রহমান শিবলী, রবিউল ইসলাম রবি, আহমদ শরীফ, মোঃ হাবিবুর রহমান সোহান, শাহরিয়ার আহমেদ ও আইচ মোল্লা।
ঢাকা লেপার্ডস
সৈকত আলী, মেহেদী হাসান, শেখ পারভেজ জীবন, ইফতেখার হোসেন ইফতি, মইন খান, মোহাম্মদ মিঠুন, আল ফাহাদ, ওয়াসি সিদ্দিকী, দেবাশীষ সরকার দেবা, মুমিনুল হক সৌরভ, জাকির হাসান, হাসান মুরাদ, জাওয়াদ আবরার, আলাউদ্দিন আহমেদ বাবু, আরাফাত সানি।
গাজী গ্রুপ ক্রিকেটার্স
ইমন আলী, অভিষেক দাস অরণ্য, আজিজুল হাকিম রনি, নাঈম আহমেদ, তাফসির আরাফাত তাসিব, রুবেল মিয়া, প্রিতম কুমার, রহিম আহমেদ।
গুলশান ক্রিকেট ক্লাব
বিশাল চৌধুরী, তানভীর হোসেন, আতীকুর রহমান, মুসাব্বের হোসেন মুন, ইসলামুল আহসান আবির, তাসদিকুর রহমান, শরিফ সরকার।
মোহামেডান স্পোর্টিং ক্লাব
এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম আহমেদ, তাইবুর রহমান পারভেজ, রিপন মন্ডল, নাঈম শেখ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
আবু হাশিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আলিস আল ইসলাম, রায়ান রাফসান রহমান, হাবিবুর শেখ মুন্না, আজিজুল হাকিম তামিম, খালিদ হাসান, আকবর আলী, শামীম মিয়া, আবু হায়দার রনি, এনামুল হক, মেহেদী হাসান, রিজান হোসেন, ইকবাল হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, টিপু সুলতান, আরিফুল ইসলাম।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
হুমায়ুন আহমেদ, মোহাম্মদ রাকিব, শাখির হোসেন শুভ্র, তন্ময় আহমেদ, মুক্তার আলী, মোহাম্মদ আবদুল্লাহ, কালাম সিদ্দিকি, সুমন খান, রাকিবুল আতিক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
