ঢাকাSunday , 19 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

প্রধানমন্ত্রী ও জাইমাকে বাফুফেতে আমন্ত্রণ অধিনায়ক আফিদার

BDKL DESK
April 19, 2026 5:54 pm
Link Copied!

দ্বিতীয় ধাপে আজ আরো ১৭১ জন ক্রীড়াবিদকে ভাতার আওতায় এনেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রীড়াবিদদের হাতে ভাতা কার্ড তুলে দেন। শতাধিক ক্রীড়াবিদের মধ্যে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রথমে অনুভূতি প্রকাশের সুযোগ পান।

নারী ফুটবল দলের অধিনায়ক প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ ক্রীড়াবিদদের জন্য এমন উদ্যোগ নেয়ায়। এটি আমাদের ফুটবলারদেরসহ সকল খেলোয়াড়দের জন্যই অনেক উপকারে আসবে।’ আজ ১৮ জন নারী ফুটবলার ক্রীড়া ভাতার আওতায় এসেছে। অধিনায়ক এই সংখ্যা সামনে আরো বাড়ানোর দাবি জানান, ‘আমাদের নারী ফুটবলে আরো অনেকে রয়েছে। তাই সামনে সংখ্যাটা আরো বাড়ানোর অনুরোধ করছি ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে। পাশাপাশি আমাদের একটি ভালো ফুটবল মাঠের ব্যবস্থা করারও অনুরোধ করছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াপ্রেমী। তার একমাত্র কন্যা জাইমা রহমানও ফুটবল ভালোবাসেন। তাই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের মাধ্যমে তাদেরকে বাফুফে ভবনে আমন্ত্রণ জানিয়েছেন আফিদা খন্দকার, ‘আপনার মাধ্যমে জেনেছি জাইমা রহমান একজন ফুটবলার। মাননীয় প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানাই।’

আফিদা খন্দকারের পর ব্যাডমিন্টন খেলোয়াড় সিফাত উল্লাহ বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘ব্যাডমিন্টন খেলে কী পাই বা কী করব? এমন অনেক প্রশ্নই শুনতে হতো আগে। এখন এই ভাতা পাওয়ার পর ব্যাডমিন্টনে অনেকেই আগ্রহী হবে এবং কী পাই বা কী করব এটার উত্তর দেয়া যাবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।