ঢাকাSunday , 19 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

কোচ মানিকের স্ত্রীর অকালপ্রয়াণ

BDKL DESK
April 19, 2026 5:51 pm
Link Copied!

ক্রীড়াঙ্গনে অতি পরিচিত মুখ শফিকুল ইসলাম মানিক। সাবেক জাতীয় ফুটবলার হলেও কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভিন্ন উচ্চতায়। সেই মানিক আজ সকালে স্ত্রীকে হারিয়েছেন। মাত্র ৪৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মানিকের স্ত্রী শাম্মি আক্তার।

মানিকের স্ত্রীর প্রয়াণের খবর শুনে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ষাটোর্ধ্ব বয়সী মানিক বিয়ে করেছিলেন কিছুটা দেরিতে। তাদের সংসারে একমাত্র কন্যা রয়েছে। ছোট্ট কন্যা রেখে খুব অল্প বয়সে দুনিয়া ছাড়লেন মানিকের স্ত্রী। আকস্মিক অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর দ্রুত শারীরিক অবস্থার অবনিত ঘটে। আজ সকালে সবাইকে ছেড়ে চলে যান। আজ বাদ জোহর সোবহানবাগ এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়।

সত্তর দশক থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জড়িত মানিক। আশির দশকে ব্রাদার্স ইউনিয়নের ফুটবলার হিসেবে যাত্রা শুরু। এরপর মোহামেডানে খেলেছেন অনেক দিন। জাতীয় দলেও খেলেছেন সুনামের সাথে। তবে ফুটবলার ছাপিয়ে তার কোচ পরিচয়ই বড় হয়েছে। দুই দশকের বেশি সময় তিনি দেশের শীর্ষ পর্যায়ে কোচিং করেছেন। জাতীয় দলে কোচিং করেছেন কয়েক বছর।

আশির দশকে ডাকসুর ক্রীড়া সম্পাদকও ছিলেন মানিক। তার ছোট ভাই রফিকুল ইসলাম বাবু ক্রীড়া সংগঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এডহক কমিটির সদস্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, মোহামেডান ক্লাবসহ অনেক ক্রীড়া সংগঠন ও ব্যক্তিত্ব মানিকের স্ত্রীর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।