ঢাকাMonday , 20 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

বিশেষ ক্যাপে ‘সেঞ্চুরি’ উদযাপন লিটনের

BDKL DESK
April 20, 2026 7:16 pm
Link Copied!

বাংলাদেশের ১৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শততম ম্যাচ খেলতে নেমেছেন লিটন দাস। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছেন লিটন।

ম্যাচের আগে লিটনকে বিশেষ ক্যাপ পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সতীর্থরা তাকে শুভকামনা জানিয়েছেন।
ওয়ার্মআপের সময় লিটনের সঙ্গে সতীর্থরা খুনসুটিতেও মেতেছেন।

২০১৫ সালের জুনে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় লিটনের।
১১ বছরে এসে নিজের শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন তিনি। বাংলাদেশের হয়ে ৯৯ ম্যাচের ৯৮ ইনিংসে ৫ সেঞ্চুরি ও ১২ হাফ-সেঞ্চুরিতে লিটনের রান ২ হাজার ৭০০।
তার ব্যাটিং গড় ৩০.৩৩ এবং স্ট্রাইক রেট ৮৫.৭৬। উইকেটের পেছনেও রেখেছেন অবদান। ৬৮টি ক্যাচ ছাড়াও করেছেন ৫টি স্টাম্পিং।

লিটনের আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন ১৩ জন ক্রিকেটার। তাদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম। তার ম্যাচ সংখ্যা ২৭৪টি। পরের অবস্থানটিতে সাকিব আল হাসান। তার ম্যাচ সংখ্যা ২৪৭টি। তৃতীয় অবস্থান বর্তমান বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি ২৪৩ ম্যাচ খেলে অবসরে গেছেন।

এছাড়া এই ক্লাবের আরও আছেন মাহমুদুল্লাহ রিয়াদ (২৩৯), মাশরাফি বিন মর্তুজা (২১৮), মোহাম্মদ আশরাফুল (১৭৫), আব্দুর রাজ্জাক (১৫৩), খালেদ মাসুদ (১২৬), মোহাম্মদ রফিক (১২৩), মোস্তাফিজুর রহমান (১১৯), মেহেদী হাসান মিরাজ (১১৮), হাবিবুল বাশার (১১১) এবং রুবেল হোসেন (১০৪ ম্যাচ)।

ওয়ানডে ক্যারিয়ার দীর্ঘদিনের হলেও লিটন ভুগছেন রান খরাতে। টানা ১৮ ওয়ানডে ইনিংসে নেই কোনো ফিফটি। সবশেষ ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর থেকে আর পঞ্চাশের দেখা পাননি এই উইকেটকিপার-ব্যাটার। সর্বশেষ খেলা ১৮ ইনিংসে লিটনের সংগ্রহ মাত্র ২৯৫ রান, গড় ১৮.৪৩। স্ট্রাইক রেটও নেমে এসেছে ৭১.৪২-এ।

মাইলফলকের ম্যাচে লিটন জ্বলে উঠবেন এমনটাই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের। লিটন রানে ফেরা মানেই বাংলাদেশের স্কোরবোর্ড সমৃদ্ধ হওয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।