পিএসএলের শিরোপা জয়ের উচ্ছ্বাস পুরোপুরি উপভোগ করার আগেই নতুন দায়িত্বে নামতে হয়েছে পাকিস্তান তারকা বাবর আজমকে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে তড়িঘড়ি করেই ঢাকায় পৌঁছে গেছেন তিনি, ফলে উদযাপনের সুযোগটাও পুরোপুরি পাননি।
সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে ঢাকায় পা রাখেন বাবর। তার সঙ্গে ছিলেন টেস্ট দলে থাকা আরেক ক্রিকেটার খুররম শাহজাদ। দুজনই সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলেছেন। পিএসএল ফাইনালের কারণে দলের বাকি সদস্যদের সঙ্গে একসঙ্গে আসা হয়নি তাদের।
ফাইনালের দিন ভোরেই পাকিস্তানের টেস্ট স্কোয়াডের বেশিরভাগ সদস্য বাংলাদেশে পৌঁছে গেলেও বাবর ও খুররমকে অপেক্ষা করতে হয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৮ মে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেটে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
