ঢাকাTuesday , 5 May 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

‘নির্বাচকের কাজ যতটা সহজ মনে হয়, আসলে ততটা নয়’

BDKL DESK
May 5, 2026 5:24 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয় দলে একসময় নিয়মিত মুখ ছিলেন শামসুর রহমান শুভ। তবে ২০১৪ সালের পর আর জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন এই ওপেনার।
সম্প্রতি লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও ক্রিকেটের সঙ্গ ছাড়েননি তিনি।

নতুন এক ভূমিকায় আবারও দেশের ক্রিকেটে যুক্ত হয়েছেন শুভ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব দিয়েছে। প্রাথমিকভাবে এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি।

নতুন দায়িত্ব পেয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে শুভ বাংলানিউজটোয়েন্টিফোরকে জানান, নির্বাচকের কাজের চ্যালেঞ্জ ও গুরুত্বের কথা।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। নির্বাচক বিষয়টা দেখতে যতটা সহজ মনে হয় আসলে অতটা সহজ নয়। এখানে সবকিছু খেয়াল রাখতে হয় যাতে নেক্সট প্লেয়ার মিস না হয়ে যায়। আন্ডার-১৪, ১৬ থেকেই পরবর্তী তারকা হয়ে ওঠে। তাই ঠিকঠাক খেয়াল রাখতে হয় সবকিছু।’

নিজের দায়িত্ব পালনের পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে তিনি যোগ করেন, ‘আমি আমার দায়িত্ব ঠিকঠাকভাবে করার চেষ্টা করব। সিনিয়র যারা আছেন তাদের থেকেও হেল্প নিচ্ছি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।