ঢাকাTuesday , 21 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

সৌরভের হ্যাটট্রিকে মোহামেডান, ডরিয়েলটনের চার গোলে শেষ চারে কিংস

BDKL DESK
April 21, 2026 10:43 pm
Link Copied!

ফেডারেশন কাপের ড্র যখন হয় তখন থেকেই সবার চোখ ছিল গ্রুপ ‌’বি’ তে। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সাথে সাবেক চ্যাম্পিয়ন মোহামেডান। তাদের সাথে গ্রুপে আরো দুই শক্তিশালী দল পুলিশ এফসি ও ফর্টিস এফসি। গ্রুপ পর্ব টপকিয়ে কারা যাবে কোয়ালিফিকেশন রাউন্ডে, সেই সমীকরণ ছিল শেষ রাউন্ড পর্যন্ত। ভাগ্য ঝুলে ছিল কিংস, মোহামেডান ও পুলিশের। তবে শেষ ম্যাচে বসুন্ধরা কিংস ও মোহামেডান সব সমীকরণ মিলিয়ে উঠে গেছে কোয়ালিফিকেশন রাউন্ডে।

হ্যাটট্রিক আর গোলময় ছিল শেষ দুই ম্যাচ। ঘরের মাঠ কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ৪-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। মোহামেডানের সামনে একটাই সমীকরণ ছিল-জিততে হবে। সাদাকালোরা সেই সমীকরণ মিলিয়েছে সমর্থকদের প্রত্যাশাকেই ছাড়িয়ে গিয়ে। লিগে ধুঁকতে থাকায় মোহামেডান কোচ আলফাজকে বরখাস্ত করেছে। নতুন কোচ আবদুল কাইয়ুম সেন্টুর নেতৃত্বে লিগের এক ম্যাচের পর ফেডারেশন কাপেও মোহামেডান খেললো দুর্দান্ত ফুটবল।

৩৬ মিনিটে জুয়েল রানার করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গিয়েছিল মোহামেডান। দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান ৪-০ হয় সৌরভ দেওয়ানের হ্যাটট্রিকে। তিনি ৭৬, ৮৩ ও ৮৯ মিনিটে গোল করেন। এই জয়ে ৪ ম্যাচ শেষে ৮ পয়েন্ট মোহামেডানের।

কুমিল্লায় সৌরভ দেওয়ান মোহামেডানকে জিতিয়েছেন। অন্যদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় ব্রাজিলিয়ান ডরিয়েলটন ফেডারেশন কাপে টিকিয়ে রেখেছেন বর্তমান চ্যাম্পিয়ন কিংসকে। তার করা ৪ গোলে কিংস ৪-১ ব্যবধানে হারিয়েছে পুলিশ এফসিকে।

ডরিয়েলটন প্রথমার্ধের শেষ দিকে গোল করে লিড এনে দিয়েছিলেন। ৫২ ও ৮৩ মিনিটে গোল করে পূরণ করেন হ্যাটট্রিক। ৮৮ মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করেন। তবে ইনজুরি সময়ে বাবলুর গোলে হারের ব্যবধান কমায় পুলিশ।
মোহামেডানের মতো কিংসেরও ৮ পয়েন্ট। গোলগড়ে কিংস গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলবে কোয়ালিফিকেশন রাউন্ডে। মোহামেডান খেলবে রানার্সআপ হিসেবে। ‘এ’ গ্রুপের খেলা শেষ হবে ২৮ এপ্রিল। ব্রাদার্স এরই মধ্যে নিশ্চিত করেছে শেষ চারে খেলা। ভাগ্য ঝুলে আছে আবাহনী ও রহমতগঞ্জের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।