ঢাকাThursday , 16 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

ক্যাপ্টেনস কার্ড অনুষ্ঠানে বুলবুল নেই: ‘আমাকেও ব্লক করেছেন’- তামিম

BDKL DESK
April 16, 2026 8:42 pm
Link Copied!

বাংলাদেশের সাবেক ও বর্তমান জাতীয় দলের অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ দিয়ে সম্মান জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি তামিম ইকবাল খানের উদ্যোগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে গর্বের সঙ্গে দায়িত্ব পালন করা বিশিষ্ট পুরুষ ও নারীদের হাতে ক্রিকেটারদের জন্য একটি স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড তুলে দেন তিনি।
এই অনুষ্ঠানে একটি ম্যাচে অধিনায়কত্ব করা রাজিন সালেহ ও জাকের আলি অনিকসহ প্রায় সব অধিনায়কদের দেখা গেলেও ছিলেন সদ্য সাবেক দুই বিসিবি সভাপতি ও সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদকে। তামিম ইকবাল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানান, ‘আমি বুলবুল ভাইকে কল করেছি, মেসেজ করেছি। তারপুর বুঝতে পারলাম যে আমিও ব্লক লিস্টে আছি।’

সাধারণত বিসিবির পক্ষ থেকে সাবেক অধিনায়কদের ম্যাচ টিকিট দেওয়া হয়। তবে এবার তাদের বিশেষ মর্যাদা দিতে আলাদা এই ‘ক্যাপ্টেনস কার্ড’ দেওয়া হলো। এই কার্ড দিয়ে দেশের মাটিতে সব ধরণের আন্তর্জাতিক, ঘরোয়া ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন সাবেক অধিনায়করা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।