ঢাকাThursday , 16 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

৪ মেডেন ওভারে ৬ উইকেট রাফিনের

BDKL DESK
April 16, 2026 8:36 pm
Link Copied!

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বল হাতে আলো ছড়িয়েছেন বরগুনা জেলা স্কুলের তরুণ পেসার মোহাম্মদ রাফিন।

আজ বরগুনা স্টেডিয়ামে কেওড়াবুনিয়া হাইস্কুলের বিপক্ষে ৪ ওভার বোলিং করে কোন রান না দিয়ে ৬ উইকেট শিকার করেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের সদস্য বাঁ-হাতি পেসার রাফিন।

টসে জিতে প্রথমে ব্যাট হাতে নেমে রাফিনের বোলিং তোপে ১৬ ওভারে ৩২ রানে অলআউট হয় কেওড়াবুনিয়া হাইস্কুল। অতিরিক্ত থেকে ১৮ রান যোগ না হলে আরও কম স্কোরে গুটিয়ে যেত কেওড়াবুনিয়া হাইস্কুল। অতিরিক্তের মধ্যে ৬টি ওয়াইড ও ২টি নো-বল ছিল।

বোলিংয়ে রাফিনের ৬ উইকেটের পাশাপাশি আরাফ ৩ এবং মুসা ইব্রাহিম ১ উইকেট শিকার করেন।

কেওড়াবুনিয়া হাইস্কুলের কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেননি। দলের ব্যাটারদের স্কোর ছিল এমন- ১,২,০,০,৩,০,১,৭,০,০ ও ০।

জবাবে, ২ ওভারে ৩৩ রানের টার্গেট স্পর্শ করে জয় নিয়ে মাঠ ছাড়ে বরগুনা জেলা স্কুল। দলের দুই ওপেনার সিয়াম মোল্লা ১০ এবং ফারহান ১৩ রানে অপরাজিত থাকেন। ১২টি ওয়াইডসহ অতিরিক্ত থেকে ১২ রান পায় বরগুনা।

এদিকে, গত মঙ্গলবার এবারের আসরে প্রথম ডাবল সেঞ্চুরির নজির গড়েন আল ফারুক একাডেমি স্কুল এন্ড কলেজের মোহাম্মদ আজিজ। ১৭৭ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেন তিনি।

একই দিন সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সাইফুর রহমান ১১২ বল অপরাজিত ২২৮ রানের দারুণ ইনিংস খেলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।