ঢাকাWednesday , 15 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

নাহিদ রানার প্রশংসা

BDKL DESK
April 15, 2026 4:32 pm
Link Copied!

সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটে অন্যতম আলোচিত নাম বাংলাদেশের পেসার নাহিদ রানা। গত মাসে ওয়ানডে সিরিজে পাকিস্তানি ব্যাটারদের স্রেফ নাচিয়ে ছেড়েছেন এই ডানহাতি পেসার। চলতি পাকিস্তান সুপার লিগেও বল হাতে গতির ঝলক দেখিয়েছেন তিনি। আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগে নিজ দল তো বটেই, প্রতিপক্ষ কিউই হেড কোচের মুখেও শোনা গেলো নাহিদের প্রশংসার ফুলঝুড়ি।

বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে এসে নাহিদ রানার প্রশংসা করে রব ওয়াল্টার বলেন, ‘দারুণ ফাস্ট বোলার। এই কন্ডিশন তাকে সাহায্য করবে। বাংলাদেশের হয়ে এমন ফাস্ট বোলারকে দেখতে পাওয়া, বেশ ভালো ব্যাপার।’

পরে ওয়াল্টার আরো বলেন, ‘আমরা তার কোয়ালিটিকে একদমই খাটো করে দেখছি না। আগেই বললাম, তাদের দলে বেশ ভালো কিছু কোয়ালিটি ফাস্ট বোলার আছে। ফাস্ট বোলারদের মোকাবেলা করা আমাদের জন্য নতুন কিছু নয়। এটা আমরা নিয়মিতই করি। আমাদের দলেও পেসার আছে। কেবল ম্যাচের মধ্যে কাজটা করতে হবে। সে ঘণ্টায় ১৪০ কিমি গতিতে বল করে। কিছুটা ভিন্ন কন্ডিশন হয়তো, তবে এখানে নিজের স্কিল কাজে লাগিয়ে তাকে সামলাতে হবে।’

পরে সংবাদ সম্মেলনে টাইগার হেড কোচ ফিল সিমন্স রানাকে নিজেদের ট্রাম্প কার্ড হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ‘নাহিদ রানা আমাদের একজন ট্রাম্প কার্ড। আমাদের ওর সুরক্ষা দিতে হবে। সবসময় যেন তাকে পাওয়া যায় এটাও মাথায় রাখতে হবে। আমাদের ওর যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে। যাতে সে নিজেকে উজাড় করে দিতে পারে বাংলাদেশের জন্য।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।