ঢাকাFriday , 17 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ড খেলা দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান

BDKL DESK
April 17, 2026 8:12 pm
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের পাশে দাঁড়াতে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শুক্রবার সকালে শুরু হওয়া দিবারাত্রির এই ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করছেন তিনি।

খেলা শুরুর প্রায় এক ঘণ্টা পর ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর স্টেডিয়ামে পৌঁছান জাইমা। মাঠে বসে তিনি লিটন দাস ও তাসকিন আহমেদসহ টাইগার ক্রিকেটারদের উৎসাহ দিতেও দেখা গেছে।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও খেলা দেখতে এসেছিলেন জাইমা রহমান। সেবার তার চারপাশে বেশ ভিড় ও উন্মাদনা দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই অপ্রত্যাশিত ভিড় এড়াতেই এবার তিনি প্রেসিডেন্ট বক্সের পরিবর্তে প্রেসবক্সের বিপরীত দিকের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা দেখছেন। কড়া নিরাপত্তার মধ্যে তার প্রবেশ নিশ্চিত করা হয়েছে।

সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল প্রথমে ফিল্ডিং করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।