ঢাকাMonday , 14 July 2025
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

খালেদের ৪ উইকেট, ১ রানের রুদ্ধশ্বাস জয় রংপুরের

BDKL DESK
July 14, 2025 4:27 pm
Link Copied!

গ্লোবাল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে রুদ্ধশ্বাস ১ রানের জয় পেয়েছে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দলের এই লড়াকু জয়ের কৃতিত্ব পেসার খালেদ হোসেন ও আজমতউল্লাহ ওমরজাইয়ের।

জয়ের জন্য ১৮ বলে হোবার্টের দরকার ছিল ২৬ রানের, হাতে ৪ উইকেট। বলা যায়, ম্যাচ তখনও হোবার্টের হাতেই। কিন্তু ১৮তম ওভারে কোনো উইকেট শিকার করতে না পারলেও মাত্র ৪ রান দিয়ে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজিকে চাপে ফেলে দেন আজমতউল্লাহ।

এরপর ১২ বলে দরকার ছিল ২২ রানের। ১৯তম ওভারে ৯ রান খরচা করেও ২ উইকেট তুলে জয়ের পেন্ডুলাম রংপুরের দিকে এনে দেন খালেদ। তখনও সবকিছু অনিশ্চিত। কারণ শেষ ওভারে হোবার্টের দরকার ১৩ রান, হাতে ২ উইকেট।

শেষ ওভারে বোলিংয়ে এসে আজমতউল্লাহ প্রথম ৩ বলেই খরচা করেন ১০ রান। অর্থাৎ শেষ ৩ বলে হোবার্টের দরকার মাত্র ৩ রান। ওভারের চতুর্থ বলে স্বদেশি মোহাম্মদ নবিকে আউট করেন আফগান পেসার আজমতউল্লাহ।

পঞ্চম বলে ১ রান দেন তিনি। শেষ বলে জয়ের জন্য ২ রান দরকার ছিল হোবার্টের। ইনিংসের শেষ বলে উইকেটের মাঝে দৌড়ে সফলভাবে ১ রান নিতে পারলেও দ্বিতীয়বার দৌড় দিয়ে রানআউট হয়ে যান হোবার্টের বিলি স্টেনলেক। ফলে ১ রানের রুদ্ধশ্বাস জয় পায় রংপুর।

এর আগে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান করে রংপুর। কাইল মায়ার্স ৪২ বলে ৬৭ ও ইব্রাহিম জাদরান ৩১ বলে ৪৩ রান করেন।

হোবার্টের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৪৪ রান করেন মোহাম্মদ নবি।

রংপুরের হয়ে বল হাতে খালেদ হোসেন ২৬ রানে ৪ উইকেট, ইফতেখার আহমেদ ১৩ রানে ২ উইকেট শিকার করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।