ঢাকাThursday , 23 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

সিরিজ জয়ের হ্যাটট্রিক করে মিরাজ বললেন, ‘অনেক বড় অর্জন’

BDKL DESK
April 23, 2026 10:22 pm
Link Copied!

গেল বছর হঠাৎ করেই বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। এরপর একে একে জয় করলেন তিনটি সিরিজ। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ, এরপর পাকিস্তান সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়।

আজ বৃৃহস্পতিবার চট্টগ্রামে শিরোপা নির্ধারণী ম্যাচে ৫৫ রানে জয় তুলে নিয়েছে টাইগাররা। সিরিজ জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। সেখানে হ্যাটট্রিক শিরোপা জয় করা নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই, ভালো লাগছে। টানা তিনটা সিরিজ জিতেছি এবং আমার কাছে মনে হয় ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশ জিতছে এটাই অনেক বড় অর্জন।’

‘অধিনায়ক হিসেবে আমি যেটা চিন্তা করেছি অনেক সময় আমরা অনেক টুর্নামেন্ট খেলতে যাই। নক আউট যে খেলাগুলো হয়, হারলেই বাদ-মানসিকভাবে জিনিসটাকে আমি ওইভাবে নিয়েছি। যেহেতু প্রথম ম্যাচ হেরে গেছি, দ্বিতীয় ম্যাচ যদি হেরে যাই সিরিজ হেরে যাব। এটা আমাদের জন্য একটা সুযোগ, যদি জিততে পারি হয়ত আরেকটা সুযোগ পাব। আমি ওইভাবে চিন্তা করেছি।’

মুস্তাফিজ, লিটন, শান্তরা নিজেদের প্রমাণ করেছেন এই ম্যাচে। তাদের নিয়ে মিরাজ বলেন, ‘সবাই অনেক অভিজ্ঞ খেলোয়াড়, বাংলাদেশের জন্য অনেক দিন ধরে খেলছে। আমার কাছে মনে হয় সেটোই সঠিক সময় পারফরম্যান্সটা ভালোভাবে শো করার। তাতে দিন শেষে দলের ভালো ফলাফল হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।