ঢাকাThursday , 23 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

নারী হকির রোমাঞ্চকর অভিষেক, হ্যাটট্রিক করে ম্যাচসেরা অর্পিতা

BDKL DESK
April 23, 2026 10:21 pm
Link Copied!

বাংলাদেশ নারী হকি দলের অভিষেক হয়েছে আজ। ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস হকির নারী বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ চাইনিজ তাইপের বিপক্ষে ড্র করেছে। দুই দলই পাঁচটি করে গোল করেছে।

বাংলাদেশের হকির ইতিহাস অনেক দিনের হলেও সিনিয়র নারী দল কখনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। হকিতে বাংলাদেশের জাতীয় দলই ছিল না। এশিয়ান গেমসের বাছাই উপলক্ষ্যে হকি ফেডারেশন দল গঠন করেছে। সেই দল আজই প্রথম ম্যাচ খেলেছে। ম্যাচ ড্র করলেও বাংলাদেশের প্রাপ্তি ম্যাচসেরা অর্পিতা পাল।

বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক গোল করেন আইরিন। আট মিনিটে বাংলাদেশ পেনাল্টি কর্নার পেলে লিড এনে দেন আইরিন রিয়া। পরের মিনিটেই ম্যাচে ফেরে চাইনিজ তাইপে। আবার পরের মিনিটে লিড নেয় বাংলাদেশ, এবার গোলদাতা অধিনায়ক অর্পিতা পাল। দ্বিতীয় কোয়ার্টারে আবার গোল করেন অর্পিতা পাল। বাংলাদেশ দুই গোলে এগিয়ে থেকে আবার খেলায় পিছিয়ে পড়ে। চাইনিজ তাইপে দ্রুত সময়ের মধ্যে চার গোল করলে স্কোরলাইন দাড়ায় ৫-৩। বাংলাদেশ তৃতীয় কোয়ার্টারে সমতা আনে। অধিনায়ক অর্পিতা হ্যাটট্রিক পূর্ণ করেন, আরেকটি গোল করেন কনা। শেষ কোয়ার্টারে দুই দলের কেউই গোল করতে পারেনি। ৫-৫ স্কোরলাইনে খেলা শেষ হয়।

হ্যাটট্রিক করায় বাংলাদেশের অধিনায়ক অর্পিতা পাল ম্যাচসেরা হন। প্রথম ম্যাচেই ম্যাচসেরা হওয়ায় বেশ উচ্ছ্বসিত অর্পিতা, ‘এটা আমাদের প্রথম ম্যাচ ছিল। জয়ের চেষ্টা করেছি, ড্র হয়েছে। ম্যাচ সেরা হওয়ায় ভালো লাগছে।’

নারী এশিয়ান গেমস হকির বাছাই টুর্নামেন্টে আট দল অংশগ্রহণ করছে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালের পাশাপাশি চার দল সেপ্টেম্বরে এশিয়ান গেমসে অংশগ্রহণও নিশ্চিত করবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামীকাল উজবেকিস্তানের বিপক্ষে। এশিয়ান গেমসে খেলতে হলে আগামীকাল উজবেকিস্তানকে হারাতে হবে বাংলাদশেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।