ঢাকাWednesday , 22 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

বাংলাদেশকে পাত্তাই দিলো না শ্রীলঙ্কার মেয়েরা

BDKL DESK
April 22, 2026 10:32 pm
Link Copied!

প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ নারী দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে পারল না নিগার সুলতানা জ্যোতির দল। টাইগ্রেসদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল লঙ্কানরা। আগামী শনিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল।
বুধবার (২২ এপ্রিল) রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারালেও ৩৮.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা নারী দল। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন লঙ্কান অধিনায়ক চামারি আত্তাপাত্তু।

১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন ওপেনার হাসিনি পেরেরা। আর আউট হওয়ার আগে ৮ রান করেন ইমেশা দুলানি। এদিকে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করতে থাকা ওপেনার ও দলনেতা চামিরা আতাপাতু ব্যাট হাতে করেন ৪০ রান। ৩৯ বলে খেলা তার ইনিংসটি আটটি চারে সাজানো।

চতুর্থ উইকেটে হারশিথা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নের ৭৭ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় সফরকারীরা। তবে জয় নিয়ে ফিরতে পারেননি এই দুই ব্যাটারের কেউই। ৪০ রানে করুনারত্নে ও ৫০ রানে সামারাবিক্রমা আউট হয়ে সাজঘরে ফেরেন। আর ৪ রানে ফেরেন কৌশানি। এরপর জয় নিয়ে মাঠ ছাড়েন কাভিশা ও নীলাক্ষী।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন নাহিদা আক্তার। আর একটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও রিতুমনি।

এর আগে, টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু অধিনায়কের নেওয়ার সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি বাংলাদেশের টপঅর্ডাররা। মাত্র ৪ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই ব্যাটার। ২ রানে জুয়াইরিয়া ফেরদৌস ও শূন্য রানে শারমিন আক্তার আউট হন।

দলনেতা জ্যোতি একপ্রান্ত আগলে রাখলেও তাকে সঙ্গ দিচ্ছিলেন না কেউই। সময়ের পরিক্রমায় বাংলাদেশ হারাতে থাকে একের পর এক উইকেট। ফিফটির দেখা পেয়েছেন জ্যোতি। আউট হওয়ার আগে করেন ৫৮ রান। ১০১ বলে খেলা তার এই ইনিংসটি চারটি চারে সাজানো।

এছাড়া শারমিন সুলতানা ২৫, সোবহানা মোস্তারি ৫, স্বর্ণা আক্তার ১৬, রিতুমনি ১৭, নাহিদা আক্তার ২০, রাবেয়া খান ১৫, মারুফা আক্তার ১ ও সুলতানা খাতুন ১ রান করেন। আর বাংলাদেশের ইনিংস থামে ১৬৫ রানে।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন দলনেতা চামারি আতাপাতু। আর দুটি করে উইকেট নেন তিনজন বোলার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।