ঢাকাMonday , 12 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ জন, নেই তামিম ইকবাল

BDKL DESK
February 12, 2024 9:40 pm
Link Copied!

খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার প্রকাশিত এই তালিকায় জায়গা পেয়েছেন ২১ জন ক্রিকেটার। তবে কোনো ফরম্যাটের চুক্তিতেই নেই তামিম ইকবাল।

গতবারও চুক্তিতে ছিলেন ২১ ক্রিকেটার। তিন ফরম্যাটের চুক্তিতে ছিলেন চার ক্রিকেটার-সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এবার টেস্টের চুক্তিতে নেই তাসকিন আহমেদ। তিন ফরম্যাটের চুক্তিতে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।

নতুন করে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। হৃদয় সীমিত ওভারের দুই ফরম্যাটেই আছেন, তানজিম সাকিব ওয়ানডের চুক্তিতে। মাহমুদউল্লাহ এবারও শুধু ওয়ানডে ফরম্যাটের চুক্তিতে।

গত বছরের চুক্তির তালিকা থেকে তামিমের সঙ্গে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও এবাদত হোসেন।

একনজরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি (২০২৪)

তিন ফরম্যাট: সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নাঈম হাসান।

ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।