ঢাকাSunday , 31 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

নতুন আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাকিব

BDKL DESK
August 31, 2025 10:40 pm
Link Copied!

নতুন আরেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যাবে সাকিব আল হাসানকে। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত এই অলরাউন্ডার এবার নাম লিখিয়েছেন কানাডার নতুন টি-টেন আসর কানাডা সুপার সিক্সটি লিগে। আগামী ৮ অক্টোবর মাঠে গড়াবে টুর্নামেন্টটি, যেখানে মন্ট্রিয়েল টাইগার্সের জার্সি গায়ে নামবেন সাকিব।

অংশগ্রহণকারী ৬ দলের স্কোয়াড ইতোমধ্যে প্রকাশ করেছে আয়োজকরা। সাকিব ছাড়াও খেলবেন কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলী, ডেভিড মালান, সিকান্দার রাজা, রহমানুল্লাহ গুরবাজের মতো বিশ্ব তারকা।

মন্ট্রিয়েল টাইগার্সে সাকিবের সতীর্থ হিসেবে থাকছেন জশ ব্রাউন, নিক হবসন, টম মুরস, ইসুরু উদানা, অ্যান্ড্রু টাই আর জুনায়েদ সিদ্দিকী।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন আর নিয়মিত নেই সাকিব। জাতীয় দলের বাইরে থাকলেও নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন নিয়মিত। ফলে কানাডার এই নতুন মঞ্চে দেখা যাবে সাবেক বিশ্বের এক নম্বর অলরাউন্ডারকে।

কানাডা সুপার সিক্সটি লিগে মন্ট্রিয়েল টাইগার্স স্কোয়াড : সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিনস, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কুরি, বেন মানেনতি, দিলপ্রিত বাজওয়া, আনশ প্যাটেল, শ্রেয়াস মোভভা, গুরসাহিব সিং, পাডাম জোশি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।