ঢাকাTuesday , 12 March 2024
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

দল হিসেবে ভালো খেলাই শান্তর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ

BDKL DESK
March 12, 2024 4:37 pm
Link Copied!

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে সিলেটে শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের সম্ভাবনা থাকলেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিরিজ হারতে হয়েছে টাইগারদের। সংক্ষিপ্ত ফরম্যাটের পর এবার ওয়ানডেতে সফরকারীদের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের দল। আগামীকাল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে চট্টগ্রামে মাঠে নামবে দুই দল।

একদিনের ক্রিকেটে লঙ্কানদের মুখোমুখি হওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তিনি জানিয়েছেন সবাই মিলে একটি দল হিসেবে ভালো খেলার লক্ষ্যের কথা। শান্ত বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে ভালো খেলা। নিউজিল্যান্ড সিরিজে সেটা পেরেছি, সেখানে আমরা সব ম্যাচ জিততে চেয়েছি। বিশ্বকাপেও এটা দেখতে হবে দল হিসেবে আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, খারাপ সময়ে একজন আরেকজনকে কতটা সমর্থন করছি।’

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে পুরো টুর্নামেন্ট জুড়েই রদবদল হয়েছে টাঈগারদের ব্যাটিং অর্ডারে। এ নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। তবে লঙ্কানদের বিপক্ষে সিরিজে এমন কিহু হবে না বলেও জানিয়েছেন শান্ত। নিউজিল্যান্ড সিরিজের মত এবারও ব্যাটিং অর্ডারে খুব বেশি পরিবর্তন আনতে চান না তিনি।

শান্ত বলেন, ‘গত সিরিজে খুব একটা অদলবদল হয়নি। এখন সাকিব ভাই নেই। দলের কম্বিনেশনে একটু এদিক–সেদিক করতে হয়। উনি থাকলে দল করাটা সহজ। এসব মাথায় রেখেই ব্যাটিং অর্ডার সাজাব। তবে আশা করব ব্যাটিং অর্ডারে খুব বেশি নাড়াচাড়া হবে না।’

এদিকে দীর্ঘদিন পর দলে ফিরে গত নিউজিল্যান্ড দারুণ খেলেছিলেন সৌময সরকার, খেলেছিলেন ১৬৯ রানের ইনিংস। আবার লঙ্কানদের বিপক্ষে সিরিজেও তিনি ছাড়া ওপেনার আছেন তানজিদ তামিম, এনামুল হক বিজয় এবং লিটন দাস। তাই শ্রীলঙ্কা সিরিজে সৌম্যর ভূমিকা কি হবে তাও জানতে চাও্যা হয়েছিল শান্তর কাছে।

এ বিষয়ে শান্ত বলেন, ‘লাস্ট সিরিজ তো (ওয়ানডে) অনেকদিন পর কামব্যাক করল। তিনটা ম্যাচই তো খেলছে, একটা বড় ইনিংস খেলল মাশাআল্লাহ। সৌম্যর একার বলব না, প্রত্যেকটা ব্যাটারেরই ধারাবাহিকতা ধরে রাখার প্রয়োজন আছে। সৌম্য ও প্রত্যেকটা ব্যাটসম্যান এটা নিয়ে কাজ করছে। লাস্ট সিরিজ যদি চিন্তা করা যায়, ওরকম কন্ডিশনে বড় ইনিংস খেলা আমাদের টিমের জন্য বড় একটা ব্যাপার। ও যদি ওর জায়গায় ব্যাটিং করার সুযোগ পায় তাহলে ভাল করবে ইনশাআল্লাহ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।