ঢাকাSaturday , 10 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

তামিমের পাশে সাকিব

BDKL DESK
February 10, 2024 6:23 pm
Link Copied!

টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রান, এর আগে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই কীর্তি ছিল তামিম ইকবালের। এবার তামিমের পাশে বসলেন সাকিব আল হাসান।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজারের ক্লাবে ঢুকেছেন সাকিব। বিপিএলে আজ (শনিবার) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক ছুঁয়েছেন রংপুর রাইডার্সের অলরাউন্ডার।

ম্যাচের আগে ৭ হাজারি ক্লাব থেকে মাত্র ৮ রান দূরে ছিলেন সাকিব। ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলার পথেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার পূর্ণ করেছেন বাঁহাতি এই ব্যাটার।
সাকিব অবশ্য অলরাউন্ডার হিসেবে একটি বিশ্বরেকর্ডও গড়েছেন আজ। টি-টোয়েন্টিতে একমাত্র ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান এবং ৪৫০ উইকেটের মালিক এখন সাকিব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।