ঢাকাSaturday , 2 May 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

হারেও উজ্জ্বল শরিফুল, মিলল ‘বিশেষ স্বীকৃতি’

BDKL DESK
May 2, 2026 10:27 pm
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন পেসার শরিফুল ইসলাম। দারুণ বোলিংয়ের স্বীকৃতি হিসেবে জিতেছেন বিশেষ পুরস্কার, যা সিরিজজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল।

মিরপুরে অনুষ্ঠিত শেষ ম্যাচে ৬ উইকেটের হারে সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। তবে ম্যাচের ভেতরে-বাইরে আকর্ষণ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত ‘মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারটি।
শেষ পর্যন্ত এই স্বীকৃতি নিজের করে নেন শরিফুল। এই ম্যাচে বল হাতে দুর্দান্ত শুরু করেন বাঁহাতি এই পেসার।
নিজের প্রথম দুই ওভারেই দারুণ বোলিং করে মাত্র ৪ রান খরচায় তুলে নেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। তার এই স্পেলই ম্যাচে বাংলাদেশকে লড়াইয়ে রাখার বড় কারণ ছিল।

শরিফুলের এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয়েছে একটি ইলুপ ব্র্যান্ডের ই-বাইক। সিরিজ চলাকালীনই বিসিবি এই বিশেষ পুরস্কারের ঘোষণা দেয়, যার উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা বাড়ানো এবং মাঠে সেরাটা দেওয়ার প্রেরণা জোগানো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।