ঢাকাTuesday , 21 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে চমকে ঠাসা টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

BDKL DESK
April 21, 2026 10:41 pm
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই ম্যাচের জন্য অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে বিশ্রামে রাখা হয়েছে।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আবদুল গাফফার সাকলাইন। ২৮ বছর বয়সী এই ক্রিকেটারকে টি-টোয়েন্টি ফরম্যাটের উপযোগী বোলিং দক্ষতা ও নিচের দিকে পাওয়ার হিটিং সামর্থ্যের কারণে বিবেচনায় আনা হয়েছে।

এছাড়া আরেক পেসার রিপন মন্ডলও জায়গা পেয়েছেন এই স্কোয়াডে। গেলো বিপিএলে দারুণ পারফর্ম করে নজড় কাড়েন এই এই ডানহাতি পেসার।

২৩ বছর বয়সী এই পেসার আগে বাংলাদেশ দলে খেলেছেন, তবে সেটি ছিল ২০২৩ সালের এশিয়ান গেমস ক্রিকেটে। এবার মূল জাতীয় দলে ফেরার সুযোগ পেলেন তিনি।

২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। তৃতীয় ও শেষ ম্যাচ হবে ২ মে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামিম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন এবং আবদুল গাফফার সাকলাইন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।