ঢাকাSunday , 18 February 2024
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

পরিবর্তন আসছে বিপিএলের প্লে অফ সূচিতে

BDKL DESK
February 18, 2024 12:57 pm
Link Copied!

আসরের শেষ পর্যায়ে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। তাতে বদলে গেছে দুটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটর ম্যাচের দিনক্ষণ। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

পূর্বের সূচি অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ। আর ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ।

তবে নতুন সূচিতে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ হবে একদিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি, আর ২৭ ফেব্রুয়ারি থাকবে রিজার্ভ ডে। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে আগামী ২৮ ফেব্রুয়রি। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সাত দলের বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে৷ এই ম্যাচের পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে তাদের প্রতিপক্ষ এলিমিনেটরের বিজয়ী দল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।