ঢাকাSaturday , 2 May 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

এনসিপিতে যোগ দিচ্ছেন না ক্রিকেটার অপি

BDKL DESK
May 2, 2026 7:47 pm
Link Copied!

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিচ্ছেদ্য নাম মেহরাব হোসেন অপি। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে প্রথম সেঞ্চুরির কীর্তি তাঁরই। দীর্ঘদিন আগে ক্রিকেটকে বিদায় জানালেও এখনও তিনি মাঠে আছেন, বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন।

তবে গত কয়েক দিন ধরে ভিন্ন এক কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চায় রয়েছেন এই সাবেক ওপেনার। গুঞ্জন ছড়িয়েছে, তিনি জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন। বিষয়টি নিয়ে জলঘোলা হওয়ায় অবশেষে নিজেই মুখ খুলেছেন অপি।

শনিবার (২ মে) নিজের ফেসবুক হ্যান্ডেলে দেয়া এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী অপি পরিষ্কার জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হননি এবং অদূর ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছেন না। এজন্য ভক্ত ও সমর্থকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে অপি লিখেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম। আমি সাবেক জাতীয় দলের ক্রিকেটার মেহরাব হোসেন অপি। বর্তমানে আমি কোনও রাজনৈতিক দলের সাথে জড়িত হই নাই এবং কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছি না।’বিবৃতিতে তিনি আরও জানান, তিনি কেবল একজন সাবেক ক্রিকেটার হিসেবেই নিজের পরিচয় সমুন্নত রাখতে চান। অপির এই স্পষ্ট বার্তার পর তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে গত দুই দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটল।
উল্লেখ্য, ১৯৯৮ সালে লাল-সবুজের জার্সিতে অভিষিক্ত মেহরাব হোসেন অপি ১৯৯৯ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ত্রিদেশীয় প্রতিযোগিতায় জিম্বাবুয়ের বিপক্ষে মনোমুগ্ধকর ১০১ রান করেন। বাংলাদেশের হয়ে তিনি ৯ টেস্ট ও ১৮টি ওয়ানডে খেলেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।