ঢাকাFriday , 7 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএল ড্রাফটের আগেই দল পেলেন মিরাজ-নাসুম

BDKL DESK
November 7, 2025 7:35 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর। পাঁচ দলের অংশগ্রহণে এবারের বিপিএলকে সামনে রেখে আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। এরই মধ্যে টুর্নামেন্ট ঘিরে নিজেদের প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এবার নতুনভাবে যুক্ত হয়েছে সিলেট টাইটান্স নামের একটি দল। ইতোমধ্যে দলটি গঠন প্রক্রিয়া শুরু করেছে এবং কয়েকজন ক্রিকেটারের সঙ্গে চুক্তিও সম্পন্ন করেছে। দলটির অন্যতম সাইনিং দুই জাতীয় দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ।

জানা গেছে, অলরাউন্ডার মিরাজের কাঁধেই সিলেট টাইটান্সের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। পেস বোলিং কোচ হিসেবে থাকছেন একজন দেশি কোচ আর টিম ডিরেক্টরের নামও ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। প্রধান কোচের দায়িত্বে থাকবেন একজন বিদেশি কোচ।

প্রসঙ্গত, গত বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বিসিবি। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।