ঢাকাSaturday , 2 May 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

৮৮ রান করতে না পারায় হোয়াইটওয়াশ

BDKL DESK
May 2, 2026 6:28 pm
Link Copied!

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৮৮ রানও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৫৪ বলে ৮৮ রানের টার্গেট তাড়ায় ৮৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। শ্বারুদ্ধকর ম্যাচে ৩ রানের জয়ে তিন ম্যাচ সিরিজের ৩-০ ব্যবধানে জয় পায় শ্রীলংকা।

শনিবার (২ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রান তুলে শ্রীলং।

টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশের ওপর চড়াও হয় শ্রীলঙ্কা। দুই ওপেনার চামারি আতাপাত্তু আর ইমেশা দুলহানি গড়েন ৪৩ রানের জুটি। ১০ বলে ১৯ রানের ইনিংস খেলে ইমেশা ফিরলে ভাঙে সেই জুটি।

লঙ্কানদের পরের ব্যাটাররা অবশ্য সেভাবে আর দায়িত্ব নিতে পারেননি। দ্রুতই ফিরে গেছেন হর্ষিতা সামারাবিক্রমা (৪ বলে ৩), হানসিমা করুনারত্নে (৪ বলে ২), নিলাকশিখা সিলভারা (২ বলে ১)।

তবে একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত খেলে যান আতাপাত্তু। শেষ বলে আউট হওয়ার আগে ঝড়ো ব্যাটিংয়ে ২৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। আর শেষদিকে নেমে ৭ বলে ১৫ রানের ইনিংস খেলেন কাভিশা দিলারি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন। একটি উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।