ঢাকাSunday , 19 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

ম্যাচে খেলতে হবে, টসের কয়েক সেকেন্ড আগে জানতে পারেন শরিফুল

BDKL DESK
April 19, 2026 5:52 pm
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ দল। ২৬ রানের হারের সেই দুঃখ না ভুলতেই এবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে তারা। তার আগে আজ (রোববার) সংবাদ সম্মেলনে আসেন শরিফুল ইসলাম। সেখানে প্রথম ম্যাচে হুট করে দলে সুযোগ পাওয়া নিয়ে কথা বলেছেন।

মুস্তাফিজুর রহমানের ইনজুরির পরের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়ে শরিফুল বলেন, “ওয়ার্মআপের সময়ই জানলাম আমি খেলব। টসের এক-দুই সেকেন্ড আগে আমাকে বলা হয়। তখন ড্রেসিংরুমে গিয়ে প্রস্তুতি নিই। রিশাদও বলছিল, ‘হয়তো এটা তোমার রিজিক।’ আমিও সেভাবেই নিয়েছি।”
এমন অপ্রস্তুত পরিস্থিতিতেও নিজেকে মানিয়ে নেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি। জানান সুযোগ যেভাবেই আসুক, পেশাদার ক্রিকেটার হিসেবে সবসময় প্রস্তুত থাকতে হয়, ‘আমরা যারা স্কোয়াডে আছি, সবাই রেডি থাকি। কোচিং স্টাফ যাকে সুযোগ দেবে, সে খেলবে। এটা আমাদের হাতে নেই।’

ম্যাচের আগে খুব অল্প সময় পেলেও দ্রুত নিজেকে প্রস্তুত করে ফেলেন শরিফুল, ‘আমি রান-আপ নিয়েছি, ওয়ার্মআপ বল করেছি, তারপর খেলতে নেমেছি। আলহামদুলিল্লাহ, যেটুকু করার চেষ্টা করেছি। আমরা যেমনটা আশা করেছিলাম, উইকেট একটু ভিন্ন ছিল। তবে যেরকমই হোক, আমাদের মানিয়ে নিতে হবে।’

প্রথম ম্যাচে হতাশাজনক হারের পরও দল হিসেবে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস তার, ‘আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম, ব্যাটারদের জন্য সহজ হতো। তবে আমরা সবাই একে অন্যকে সাপোর্ট করি। ইনশাআল্লাহ, পরের ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়াব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।