ঢাকাSunday , 19 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে সোমবার আন্তর্জাতিক অভিষেক রাজশাহীর

BDKL DESK
April 19, 2026 10:34 pm
Link Copied!

একই দিনে সোমবার দেশের দুই প্রান্তে আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চ-মিরপুরে পুরুষদের লড়াই, আর রাজশাহীতে ইতিহাস গড়তে নামছে নারী দল। তবে এই গল্পের কেন্দ্রে নিগার সুলতানা জ্যোতির দল, যাদের সামনে শুধু একটি সিরিজ নয়, বরং বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের বড় মঞ্চ। নতুন ভেন্যু, নতুন প্রতিপক্ষ এবং বড় লক্ষ্য-সব মিলিয়ে রাজশাহীর এই সিরিজ হয়ে উঠছে সম্ভাবনা আর প্রত্যাশার এক অনন্য অধ্যায়। এই সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ-রাজশাহীর মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন।

এর আগে শ্রীলঙ্কা নারী দলের সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ম্যাচ হলেও এই প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে লঙ্কানরা। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি নিয়ে সাজানো এই সিরিজটি দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় প্রস্তুতির দিক থেকে এটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বিশ্বকাপের আগে এই সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে এই সিরিজটা আমাদের জন্য খুব ভাল একটা প্রস্তুতি হবে। এর আগে বিশ্বকাপের আগে আমরা আন্তর্জাতিক সিরিজ সেভাবে পাইনি। এবার পাচ্ছি। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির জন্য এটা আমাদের দলের জন্য বড় সুযোগ। নির্বাচকেরা সবকিছু বিবেচনা করেই দলটা দিয়েছেন।’

শুধু প্রস্তুতিই নয়, সিরিজ জয়ের লক্ষ্য নিয়েও আত্মবিশ্বাসী বাংলাদেশ। জ্যোতি বলেন, ‘যেসব ক্রিকেটাররা সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন, তাদের কাছে নিজেদের ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ। আমরা অবশ্যই যখন সিরিজ খেলতে যাচ্ছি, প্রথম অগ্রাধিকার আমাদের সিরিজ। আমাদের ভালো প্রস্তুতিও আছে। রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলছি। এখানকার উইকেট অনেক ভাল। আবহাওয়াও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে।’

রাজশাহীর জন্যও এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এতদিন বয়সভিত্তিক ম্যাচে সীমাবদ্ধ থাকা এই ভেন্যুতে এবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে স্থানীয় দর্শকদের জন্য এটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

অন্যদিকে শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু এই সিরিজকে সমান গুরুত্ব দিচ্ছেন। তার মতে, বিশ্বকাপ সামনে থাকায় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ এবং অপরিচিত কন্ডিশনেও ভালো করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল।

রাজশাহীতে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার, বুধবার ও আগামী শনিবার। সকাল সাড়ে ৯টায় শুরু লড়াই। এরপর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ সিলেটে ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে। প্রতিটি ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। সিরিজ শুধু দুই দলের লড়াই নয়, বরং বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের বড় মঞ্চ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।