ঢাকাFriday , 24 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

হাতে ব্যান্ডেজ নিয়ে ঢাকায় ফিরলেন নাহিদ

BDKL DESK
April 24, 2026 9:59 pm
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুন বোলিং করে সিরিজ সেরা হয়েছেন নাহিদ রানা। সময়টা তার জন্য দারুণ হওয়ার কথা ছিল।
কিন্তু আনন্দের মাঝেই এসেছে অস্বস্তির খবর। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন এই তরুণ পেসার।

বৃহস্পতিবার মাঠের বিজ্ঞাপনের বোর্ডের পেরেকের সঙ্গে ধাক্কা লেগে তার ডান হাতের চামড়া ছিলে যায়। সেখান থেকে রক্তও বের হয়। সেই অবস্থায় নিয়ে পড়ে বোলিং করেছেন নাহিদ। স্বস্তির বিষয় হলো, তার হাতে সেলাই লাগেনি।
এই মুহুর্তে ঢাকায় ফিরে গেছেন টি-টোয়েন্টি দলে না থাকা এই পেসার। আপাতত হাতে ব্যান্ডেজ করা হয়েছে। তবে সেটিও ২/১ দিনের মধ্যে খুলে ফেলা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, দু–এক দিনের মধ্যেই আবার বল করতে পারবেন নাহিদ।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নাহিদ নিয়েছেন ৮ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে একাই তুলে নেন ৫ উইকেট। পুরো সিরিজজুড়েই তার গতিময় বোলিংয়ে ভুগেছেন কিউই ব্যাটসম্যানরা।

এদিকে ওয়ানডে সিরিজ খেলে নাহিদের পাকিস্তান সুপার লিগে যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আপাতত আসন্ন পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নেবেন এই পেসার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।