সাফ নারী চ্যাম্পিয়নশীপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে গ্রুপ-বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। আগামী ২৫ মে থেকে ৭ জুন ভারতের গোয়ায় এবারের আসর অনুষ্ঠিত হবে। আজ ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশীপের ড্র অনুষ্ঠিত হয়।
ড্র অনুযায়ী গ্রুপ-এ’র দলগুলো হলো নেপাল, শ্রীলংকা ও ভুটান। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে।
২০১৬ সালে পশ্চিম বাংলার শিলিগুরির পর এনিয়ে দ্বিতীয়বারের মত ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশীপ।
গত ২১ এপ্রিল ফিফা প্রকাশিত সর্বশেষ নারী বিশ^ র্যাঙ্কিং অনুযায়ী সাফ নারী চ্যাম্পিয়নশীপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ভারত (৬৯তম) ও নেপাল (৮৭তম) পট ১’এ, বাংলাদেশ (১১২তম) ও শ্রীলংকা (১৬২তম) পট ২’এ এবং ভুটান (১৬৪তম) ও মালদ্বীপ (১৬৭তম) ছিল পট ৩’এ।
২০২২ ও ২০২৪ সালে অনুষ্ঠিত সর্বশেষ দুটি আসরে শিরোপা জয় করেছে বাংলাদেশ। ভারত রেকর্ড পাঁচবার এই শিরোপা জয় করেছে- ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে।
সাফ নারী চ্যাম্পিয়নশীপের ড্র :
গ্রুপ-এ : নেপাল, শ্রীলংকা ও ভুটান
গ্রুপ-বি : ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
