ঢাকাFriday , 20 June 2025
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

সাদমান-শান্তর ব্যাটে দুইশর কাছে বাংলাদেশের লিড

BDKL DESK
June 20, 2025 7:31 pm
Link Copied!

গল টেস্টের চতুর্থ দিন শেষে দুই ইনিংস মিলিয়ে শ্রীলঙ্কার চেয়ে ১৮৭ রানে এগিয়ে বাংলাদেশ। উইকেট আছে ৭টি। প্রথম ইনিংসে বাংলাদেশ ১০ রানের লিড পায় মূলত নাঈম হাসানের দারুণ বোলিংয়ে। দেশের বাইরে প্রথমবার বোলিং করেই ৫ উইকেট শিকার করেন এই অফ স্পিনার। শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ৪৮৫ রানে।

দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। আগের ইনিংসে ব্যর্থ হওয়া সাদমান ইসলাম এবার খেলেন ৭৬ রানের দারুণ ইনিংস। অপরাজিত ফিফটিতে দিন শেষ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা শুরুতেই খায় ধাক্কা। দিনের তৃতীয় ওভারে নাঈমের লেগ স্টাম্পের বাইরের বলে কিপারের কাছে ধরা পড়েন অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা (১৯)।

একটু পর হাসান মাহমুদের লেগ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারিতে উইকেট হারান কুসাল মেন্ডিস। উইকেটের পেছনে অসাধারণ ক্যাচ নেন লিটন কুমার দাস।

জোড়া উইকেটের ধাক্কা সামলে সপ্তম উইকেটে ৮৪ রানের জুটি গড়েন কামিন্দু মেন্ডিস ও মিলান রাত্নায়াকে। ৩৯ রান করে হাসানের বাইরের বল স্টাম্পে টেনে আনেন মিলান।

পরের ওভারেই নাঈমের দুর্দান্ত ডেলিভারিতে বিদায় নেন কামিন্দু মেন্ডিস। আরেকটি ভালো ক্যাচ নেন লিটন। বাংলাদেশের বিপক্ষে আগের দুই টেস্টে দুটি সেঞ্চুরি ও অপরাজিত ৯২ রানের একটি ইনিংস খেলা বাঁহাতি ব্যাটসম্যান এবার ফেরেন ৮৭ রানে।

শেষ দুই উইকেট দ্রুত নিয়ে নাঈম পূরণ করেন ক্যারিয়ারের চতুর্থ ৫ উইকেট। শ্রীলঙ্কা ১৫ রানের মধ্যে হারায় শেষ চার উইকেট।

১০ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ আবারও শুরুতেই হারায় এনামুল হককে (৪)। সাত টেস্টের ক্যারিয়ারে তার মোট রান এখন ১৪৩, গড় ১১।

মুমিনুল হক একটি ছক্কা মারলেও আউট হয়ে যান ১৪ রান করে। সুইপ করার চেষ্টায় বল তার ব্যাট ছুঁয়ে হেলমেটে লেগে যায় শর্ট পয়েন্ট ফিল্ডারের হাতে।

তৃতীয় উইকেটে সাদমান ও শান্ত যোগ করেন ৬৮ রান। ৭ চারে ১২৬ বলে ৭৬ করে আউট হন সাদমান।

এরপর অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটিতে দিন শেষ করেন প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান শান্ত ও মুশফিক।

১১৩ বলে ৫৬ রানে অপরাজিত শান্ত, ৪৩ বলে ২২ রানে মুশফিক।

শনিবার শেষ দিনে খেলা হবে ৯৪ ওভার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন ৩৬৮/৪) ১৩১.২ ওভারে ৪৮৫ (কামিন্দু মেন্ডিস ৮৭, ধানাঞ্জায়া ১৯, কুসাল মেন্ডিস ৫, মিলান রাত্নায়াকে ৩৯, থারিন্ডু রাত্নায়াকে ০, জয়াসুরিয়া ১১*, আসিথা ৪; হাসান ২১-৪-৭৪-৩, নাহিদ ১৯-০-৯৭-০, তাইজুল ৪১-৩-১৫৬-১, নাঈম ৪৩.২-৪-১২১-৫, মুমিনুল ৭-০-২৮-১)।

বাংলাদেশ ২য় ইনিংস: ৫৭ ওভারে ১৭৭/৩ (সাদমান ৭৬, এনামুল ৪, মুমিনুল ১৪, শান্ত ৫৬*, মুশফিক ২২*; আসিথা ৮-০-৩১-০, জায়াসুরিয়া ১৭-১-৪৮-১, থারিন্ডু ১৪-০-৫১-০, মিলান ৯-৪-১৩-১, ধানাঞ্জায়া ৮-০-২৭-০, কামিন্দু ১-০-২-০)

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।