ঢাকাTuesday , 5 May 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

ব্রাদার্সকে হারিয়ে ফের ফাইনালে কিংস

BDKL DESK
May 5, 2026 5:55 pm
Link Copied!

ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আবারও ফাইনালে উঠেছে। মঙ্গলবার কিংস অ্যারেনায় গ্রুপ পর্যায়ের দুই গ্রুপ চ্যাম্পিয়ন আজ ফাইনালে উঠার লড়াইয়ে নেমেছিল। কোয়ালিফায়ারের এই ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে হারায় কিংস।
ম্যাচের তৃতীয় মিনিটে রাকিব হোসেনের গোলে বসুন্ধরা কিংস লিড নেয়। প্রথমার্ধে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন আরেকটি গোল করলে সেটা বাতিল হয়। ব্রাদার্স ম্যাচে ফেরার চেষ্টা করেও পারেনি।

দ্বিতীয়ার্ধের ২৬ মিনিট পর্যন্ত ব্রাদার্স ম্যাচে ছিল। ৭২ ও ৭৪ মিনিটে ডরিয়েল্টনের জোড়া গোলের পর থেকেই ছিটকে যায় তারা। ৮৮ মিনিটে সাব্বির হোসেন গোল করলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।

ব্রাদার্স ইউনিয়ন হেরে গেলেও তাদের ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কুমিল্লায় ঢাকা মোহামেডান ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচে জয়ী দলের বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। ঐ ম্যাচের জয়ী দল ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।