ঢাকাSaturday , 25 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

না ফেরার দেশে সাবেক আম্পায়ার আসগর, বিসিবির শোক

BDKL DESK
April 25, 2026 7:10 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ, সাবেক আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই।

শনিবার ৭৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক শোকবার্তায় বিসিবি জানায়, দেশের ক্রিকেট অঙ্গনে কয়েক দশক ধরে পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন মোহাম্মদ আসগর।
স্বাধীনতার পরবর্তী সময় থেকেই তিনি আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন এবং দীর্ঘ সময়ে অসংখ্য প্রথম শ্রেণির ও শীর্ষ পর্যায়ের ঘরোয়া ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বাংলাদেশ সফরে আসা বিভিন্ন আন্তর্জাতিক দলের ম্যাচেও তিনি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। সাতটি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচে টিভি আম্পায়ার হিসেবেও কাজ করেছেন তিনি।

বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে কাজ করা আসগর ২০২১ সাল পর্যন্ত ক্রিকেটের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
সবশেষ তিনি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ আসগরের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।