ঢাকাSaturday , 25 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

শাস্তির দিনেই সুখবর: প্রথমবার টি-টোয়েন্টি দলে শারমিন

BDKL DESK
April 25, 2026 7:06 pm
Link Copied!

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ চলাকালীন আইসিসির শাস্তির খবর এলেও বিকেলেই দারুণ এক সুখবর পেলেন শারমিন সুলতানা। প্রথমবারের মতো বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন এই ওপেনার।
শনিবার ১৫ সদস্যের এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে এবার পরিবর্তন এসেছে মাত্র একটি।
অভিজ্ঞ ব্যাটার ফারজানা হকের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন শারমিন সুলতানা। সাড়ে ৬ বছর পর ওয়ানডে দিয়ে জাতীয় দলে ফেরার পর এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের হাতছানি তাঁর সামনে।
বাদ পড়া ফারজানাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।
সিরিজের সময়সূচী

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ২৮ এপ্রিল প্রথম ম্যাচের পর ৩০ এপ্রিল ও ২ মে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই: ফারজানা হক, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন, তাজ নেহার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।